১০ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

বিগত ১৬ বছর ক্যাম্পাসগুলোতে প্রকাশ্য রাজনীতির সুযোগ ছিল না : নুরুল হক

রাবি প্রতিনিধি : ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, জুলাই আন্দোলনের পরবর্তী এখনো যারা প্রমিনেন্ট ফেইস, তাদের অধিকাংশের ছাত্র অধিকার পরিষদ থেকে উত্থান হয়েছে। ছাত্র অধিকার পরিষদ থেকেই তাদের রাজনীতির হাতেখড়ি হয়েছিল। আমরা নেতৃত্ব দিয়ে মরা ক্যাম্পাসে তাদেরকে একটা প্রতিবাদের জোয়ার তৈরি করেছিলাম।

রোববার (১০ আগস্ট) বিকেল ৫টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বুদ্ধিজীবী চত্বরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ছাত্র অধিকার পরিষদ আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, গত ১৬ বছর ক্যাম্পাসগুলোতে প্রকাশ্য রাজনীতির সুযোগ ছিল না। আমাদের কর্মকাণ্ডে শিবিরের কর্মীরা আসতো। আমাদের সকল যৌক্তিক আন্দোলন সংগ্রামে ছাত্রদল ও বামপন্থী সংগঠনগুলো সমর্থন দিতো। আমরা নেতৃত্ব দিয়ে মরা ক্যাম্পাসে একটা প্রতিবাদের জোয়ার তৈরি করেছিলাম। জুলাই আন্দোলনের পরবর্তী আমরা যে ধরনের ছাত্র রাজনীতি চাই, ছাত্র অধিকার পরিষদ সেই পদ্ধতির দিকেই হাটছে। ২০১৮ সালে আমরা যেভাবে ছাত্র অধিকার পরিষদকে গড়ে তুলেছিলাম, আমাদের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে ছিল দলীয় দাসত্ব বাইরে সতন্ত্র ধারার একটি সৃজনশীল ও মেধা ভিত্তিক ছাত্র রাজনীতি।

আরও পড়ুনঃ   রাসিক মেয়রের সাথে জেলা যুবলীগের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাক্ষাৎ

তিনি আরও বলেন, ১৯৯০ এর এরশাদ বিরোধী আন্দোলনে ছাত্র সংসদ নেতারা একটি অগ্রণী ভূমিকা রেখে এই জাতিকে মুক্ত করেছিল। পরবর্তীতে যারা ক্ষমতায় এসেছে তারা সেই ছাত্র সংসদের দরজা বন্ধ করে দিয়েছিল। ১৯৯০ এর পর একাধিক দল রাষ্ট্র ক্ষমতায় এসেছে। কিন্তু কোনো রাজনৈতিক দলকে রাজনৈতিক পেশিশক্তি ব্যবহারের বিপরীতে ছাত্র রাজনীতির বিকাশে কাজ করতে আমরা দেখিনি। তারা ছাত্রসংগঠন গুলোকে রাজনৈতিক লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চেয়েছিল। এই ধারার ফলে অধিকাংশ তরুণদের মাঝে জন্ম নিয়েছে, ‘আই হেইট পলিটিক্স’। তরুণরা যদি রাজনীতি পছন্দ না করে তাহলে এই দেশ করা চালাবে?

আরও পড়ুনঃ   রাজশাহী-১ আসনের বিএনপি প্রার্থী শরীফ উদ্দীনের মনোনয়নপত্র দাখিল

এসময় ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, ১৬ জুলাই সর্বপ্রথম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকেই ছাত্রলীগ বিতারিত হয়। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামীতে আর কোনো সংগঠন ছাত্রলীগ স্টাইলে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারবে না। ছাত্র অধিকার পরিষদের কমিটমেন্ট হচ্ছে নো ছাত্রলীগ, নো গুপ্ত, নো কম্প্রোমাইজ। সাধারণ শিক্ষার্থীদের মাঝে ছাত্র রাজনীতি নিয়ে একটা ট্রামাটাইজ অবস্থায় রয়েছে। আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই না। আমরা ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন চাই। আগামীর রাকসু নির্বাচনে যারা শিক্ষার্থীদের হয়ে কাজ করবে তাদেরকেই আমরা প্রতিনিধি হিসেবে দেখতে পাবো।

এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকারের সভাপতি-সম্পাদকসহ নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST