৮ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র-রাশিয়া বৈঠকে জেলেনস্কিকে প্রয়োজন নেই : ট্রাম্প

অনলাইন ডেস্ক : রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্ভাব্য বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে প্রত্যাশা করছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শুক্রবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি।

গত ৬ আগস্ট বুধবার পুতিনের সহকারী এবং মুখপাত্র ইউরি উশাকভ জানান, ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে রাজি আছেন পুতিন। একই দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউস থেকে জানানো হয়, সামনের সপ্তাহে হবে ট্রাম্প-পুতিন বৈঠক।

পরের দিন বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য সেই বৈঠকের আয়োজক দেশ হতে পারে সংযুক্ত আরব আমিরাত।

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের ৪ হাজার কি. মি দূরের ঘাঁটিতে মিসাইল ছুড়ল ইরান

একই দিন মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে অবশ্যই পুতিনকে জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে হবে।

শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে শুক্রবার ট্রাম্পকে এ ব্যাপারে প্রশ্ন করলে ট্রাম্প নিউইয়র্ক পোস্টের দাবি প্রত্যাখ্যান করে বলেন, “না, তার (পুতিন) জেলেনস্কির সঙ্গে বৈঠকের কোনো প্রয়োজন নেই। বৈঠক হবে শুধু আমার এবং পুতিনের মধ্যে।”

আরও পড়ুনঃ   কাশ্মিরে সড়ক দুর্ঘটনায় ভারতীয় ১০ সৈন্য নিহত

“প্রকৃতপক্ষে তাদের দুজনকেই পৃথকভাবে আমার সঙ্গে বৈঠক করতে হবে। তারপর এ যুদ্ধ থামানো এবং হত্যা বন্ধের জন্য যা করার, করব আমি।”

ঘটনাচক্রে গতকাল বুধবার পুতিনকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য বৈঠকে জেলেনস্কি উপস্থিত থাকলে বিষয়টি তিনি কেমনভাবে নেবেন। উত্তরে পুতিন বলেছিলেন, “আমি আপত্তি করব না, তবে যদি এমন কিছু হয়— সেক্ষেত্রে আমি প্রত্যাশা করব যে আগেই ব্যাপারটি আমাকে জানানো হবে।”

সূত্র : আরটি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেঙ্গালুরু নাকি গুজরাট: শেষ হাসি হাসবে কে?

হিজাব পরায় তোপের মুখে বলিউড অভিনেত্রী

ভিক্ষা করছেন অভিনেত্রী মিতালি!

কর্মকর্তা-কর্মচারীদের হাত-পা বেঁধে জুট মিলে দুর্ধর্ষ ডাকাতি

ভ্রাম্যমাণ অভিযান, আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

৩ মাসের জন্য বন্ধ সুন্দরবনের দুয়ার

ফ্রান্সে উদ্দাম চ্যাম্পিয়ন্স লিগ উদযাপনের পর ৪ শতাধিক গ্রেপ্তার

ঈদের ছুটি শেষে অফিস খুলছে কাল

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন সমাজকল্যাণ মন্ত্রী

তানোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

১০

রাজশাহী কলেজ অ্যালামনাস ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

১১

নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি

১৩

সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক না কেন, তা সম্পূর্ণ নির্মূল করা হবে-স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১০

১৫

দেশজুড়ে আরও বাড়বে গরম, ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

১৬

আমাদের ইরানে যাওয়া উচিত হয়নি : ট্রাম্প

১৭

হজের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট

১৮

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : অর্থমন্ত্রী

১৯

চুক্তি না হলে ইরানে ফের অভিযান শুরুর জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র : হেগসেথ

২০

Design & Developed by: BD IT HOST