২৭ মে ২০২৬
অনলাইন সংস্করণ

ইরান ও লেবাননে নতুন হামলা, হুমকিতে যুদ্ধবিরতি

ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর মঙ্গলবার ওয়াশিংটনের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইরান। একই সঙ্গে দেশটি পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

অন্যদিকে লেবাননে ইসরাইলি বিমান হামলায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে। এতে সেখানে চলমান নাজুক যুদ্ধবিরতিও আরও হুমকির মুখে পড়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং মাইন পেতে থাকা নৌযান লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নতুন করে হামলার ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম তিন শতাংশের বেশি বেড়ে যায়। এ পরিস্থিতিতে চীন উভয় পক্ষকে যুদ্ধবিরতি মেনে চলা এবং শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছে।

আরও পড়ুনঃ   ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে আগুন লেগে নিহত ১৬

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, মঙ্গলবার রাতে হরমুজ প্রণালির কাছাকাছি দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, তারা ইরানের আকাশসীমায় প্রবেশ করা একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে এবং একটি এফ-৩৫ যুদ্ধবিমানের দিকে গুলি ছুড়েছে।

আরও পড়ুনঃ   জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কারকরণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘যুদ্ধবিরতির পরও মার্কিন সন্ত্রাসী বাহিনী অবৈধ ও অযৌক্তিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। গত ৪৮ ঘণ্টায় তারা হরমোজগান অঞ্চলে যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন করেছে।’

তেহরান আরও বলেছে, ‘ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। দেশের জনগণকে রক্ষায় প্রয়োজনীয় কোনো পদক্ষেপ নিতে তারা দ্বিধা করবে না।’ তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১০

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১১

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

১২

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

১৩

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

১৪

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

১৫

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১৬

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১৭

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১৮

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৯

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST