৪ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

ভারতকে অবিশ্বাস্য জয় এনে দিয়ে নেপথ্য গল্প শোনালেন সিরাজ

অনলাইন ডেস্ক : দলের সেরা পেসার জসপ্রীত বুমরাহ না থাকায় ভারতীয় বোলিং ইউনিটের ‘অলিখিত’ নেতা বনে গিয়েছিলেন মোহাম্মদ সিরাজ। আচমকা কাঁধে এসে পড়া দায়িত্বটাও পালন করলেন রাজসিকভাবে। রোমাঞ্চকর ওভাল টেস্টে ভারতের অবিশ্বাস্য জয়ের নায়ক শেষ ইনিংসে পাঁচ উইকেট তুলে নেওয়া সিরাজ। হয়েছেন ম্যাচ সেরাও।

অথচ শেষ টেস্টের চতুর্থ দিনেই হঠাৎ ‘খলনায়ক’ বনে গিয়েছিলেন হ্যারি ব্রুকের ক্যাচ ছেড়ে দিয়ে। তার আগে লর্ডস টেস্টে শেষ মুহূর্তে আউট হয়েও ভারতীয় ক্রিকেটপ্রেমীদের হৃদয় ভেঙে দিয়েছিলেন। বিধাতা হয়তো শেষটা অন্যরকমভাবেই লিখে রেখেছিলেন। সেই সিরাজই ইংল্যান্ডের স্বপ্নভঙ্গ করে সিরিজ শেষে নায়ক বনে গেলেন।

শেষ দিনে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৫ রান, ভারতের চাই ৪ উইকেট। এমন পরিস্থিতিতে তিনটি উইকেটই ঝুলিতে পুড়েছেন সিরাজ। চাপে থাকা দলকে জেতানোর লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিলেন ভারতীয় পেসার। খেলা শেষে ব্রডকাস্টারকে বলেছিলেন, ‘খুব সাধারণ পরিকল্পনা ছিল। আলাদা কিছু ভাবিনি। লক্ষ্য ছিল শুধু সঠিক জায়গায় বল রাখার। তাতে আউট হলে হবে। রান হলে হবে। ঠিক জায়গায় বল রেখেই সাফল্য এসেছে।’

আরও পড়ুনঃ   রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ৫৯.৪০ শতাংশ, কমেছে ২১.৮৪ শতাংশ

কথা বলার সময়ও হাঁপাচ্ছিলেন সিরাজ। আনন্দে ঠিকঠাক কথা বলতেও পারছিলেন না যেন। গলা ধরে আসছিল। রোববার হ্যারি ব্রুকের ক্যাচ ধরেও বাউন্ডারির দড়িতে পা দিয়ে ফেলেছিলেন। যার জেরে সমালোচিত হয়েছিলেন। সিরাজের ধরা ক্যাচে ব্রুক আউট হয়ে গেলে টেস্টটা চার দিনেই শেষ হয়ে যেতে পারতো।

হ্যারি ব্রুকের ক্যাচ মিস নিয়ে সিরাজ বলেন, “আমি ভাবিনি যে ক্যাচ ধরার সময় বাউন্ডারি কুশনে হাত লেগে যাবে। কিন্তু ওটাই ছিল ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত। ব্রুক তখন টি-টোয়েন্টি মেজাজে চলে গিয়েছিল। সেই সময় আমরা ম্যাচে অনেকটাই পিছিয়ে পড়েছিলাম। তবে ঈশ্বরকে ধন্যবাদ, শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াতে পেরেছি।”

আরও পড়ুনঃ   জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধনের সম্মাননা স্মারক ও সনদপত্র রাসিক প্রশাসকের নিকট হস্তান্তর

আরও বলেন, “আমি সবসময় বিশ্বাস করি, যেকোনো অবস্থান থেকে আমি ম্যাচ জেতাতে পারি। আজ সকালেও ঘুম থেকে উঠে মনে হয়েছিল, আমি পারবো। গুগল থেকে একটা ছবি ডাউনলোড করেছিলাম যেখানে লেখা ছিল ‘Believe’ —বিশ্বাস করো।”

লর্ডস টেস্টে হারের পর রাতে ঘুমাতে পারেননি বলে জানিয়েছিলেন এই পেসার। সেই অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “লর্ডসে হারের পর খুব ভেঙে পড়েছিলাম। জাদ্দু ভাই (জাদেজা) তখন আমাকে বলেছিল — নিজের ডিফেন্সে আস্থা রাখো, আর বাবাকে মনে করো, তার জন্য খেলো। সেটাই আমাকে অনুপ্রেরণা দিয়েছে।” ম্যাচের কঠিন পরিস্থিতি থেকে টিমের দুর্দান্ত প্রত্যাবর্তন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা প্রথম দিন থেকেই কঠিন লড়াই করেছি। আজ যে জয়টা পেলাম, সেটা দলীয় মানসিকতার ফল।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক : তথ্যমন্ত্রী

জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদারের আহ্বান জানালো বাংলাদেশ

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

১০

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

১১

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

১২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৩

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৫

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১৬

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১৭

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৮

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৯

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

২০

Design & Developed by: BD IT HOST