১৮ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, ভারত-পাকিস্তান একই গ্রুপে

অনলাইন ডেস্ক : ২০২৬ সালের ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে মেয়েদের পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর বসবে। এক বছর আগেই মেগা টুর্নামেন্টটির সূচি প্রকাশ করেছে আইসিসি। যেখানে গ্রুপ–১ এ রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও বাছাইপর্ব থেকে আসা দুই দেশ। একইভাবে গ্রুপ–২ এ স্বাগতিক ইংল্যান্ড, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার সঙ্গে দুটি দল বাছাইপর্ব থেকে যুক্ত হবে।

৩৩ ম্যাচের এই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ২৪ দিন ব্যাপী, যা ইংল্যান্ডের সাতটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল দ্য ওভাল এবং ফাইনালের ভেন্যু হিসেবে ঐতিহাসিক লর্ডসকে বেছে নেওয়া হয়েছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সংখ্যা বাড়িয়ে ১২ করা হয়েছে, যা ২০২৩ আসরেও ছিল ১০। দ্য ওভাল ও লর্ডস বাদে মেয়েরা বিশ্বকাপের ম্যাচ খেলবে ওল্ড ট্রাফোর্ড, হেডিংলি, সাউদাম্পটন, ব্রিস্টল ও এজবাস্টনে। তিনটি ভিন্ন সময়ে ম্যাচগুলো মাঠে গড়াবে।

১২ জুন আসরের উদ্বোধনী ম্যাচে এজবাস্টনে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মেয়েরা মুখোমুখি হবে। গত আসরের সেমিফাইনালে খেলেছিল এই দুটি দল। অর্থাৎ, তারই পুনরাবৃত্তি দিয়ে নতুন আসরের পর্দা উঠবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কিউই মেয়েরা পরদিন (১৩ জুন) টুর্নামেন্ট শুরু করবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে। একইদিন ম্যানচেস্টারে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া এবং ১৪ জুন হবে আসরের অন্যতম হাইভোল্টেজ লড়াই। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান লড়বে ম্যাচটিতে।

আরও পড়ুনঃ   সীমান্তহত্যার অসঙ্গতি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে: পররাষ্ট্রসচিব

এক নম্বর গ্রুপে ভারত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ জুন ম্যানচেস্টারে, ২৮ জুন লর্ডসে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। পাকিস্তান ১৭ জুন এজবাস্টনে দক্ষিণ আফ্রিকা এবং ২৩ জুন হেডিংলিতে মোকাবিলা করবে অস্ট্রেলিয়ার। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে এই গ্রুপের শেষ ম্যাচ হবে। অন্যদিকে, দুই নম্বর গ্রুপে ইংল্যান্ড খেলবে পাঁচটি ভেন্যুতে। ২৪ জুন লর্ডসে ওয়েস্ট ইন্ডিজ, ২৭ জুন ওভালে খেলবে নিউজিল্যান্ডের সঙ্গে। এ ছাড়া শ্রীলঙ্কা ১৬ জুন সাউদাম্পটনে নিউজিল্যান্ড এবং ২১ জুন ব্রিস্টলে খেলবে ক্যারিবীয়দের সঙ্গে।

এর বাইরে দুটি গ্রুপে বাছাইপর্ব পেরিয়ে আসা চার দল দুই ভাগ হয়ে খেলবে। তাদের সূচি নির্ধারিত হলেও, কে কার মুখোমুখি হবে সেটি এখনই বলা যাচ্ছে না। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল উঠবে সেমিফাইনালে। ৩০ জুন ও ২ জুলাই হবে ফাইনালে ওঠার লক্ষ্যে দুটি সেমিফাইনাল। এরপর সেখানকার বিজয়ী দুই দল শিরোপার জন্য লড়বে ৫ জুলাই। ২০২৪ সালের টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং অনুসারে আসন্ন আসরে জায়গা করে নেয় স্বাগতিক ইংল্যান্ড ছাড়া অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।

আরও পড়ুনঃ   বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি অত্যন্ত ভালো: অর্থ উপদেষ্টা

শীর্ষ পাঁচে না থাকলেও পরের দুটি সর্বোচ্চ র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি বিশ্বকাপের টিকিট পায় পাকিস্তান, শ্রীলঙ্কাও। এর বাইরে বাছাইপর্ব থেকে চারটি দেশ ‍যুক্ত হবে সরাসরি টিকিট পাওয়া আট দলের সঙ্গে। বিশ্বকাপ বাছাইয়ে অংশ নেবে ১০টি দেশ। ইতোমধ্যে বাছাই টুর্নামেন্টের জন্য নাম নিশ্চিত করেছে বাংলাদেশ, স্কটল্যান্ড, যুক্তরাষ্ট্র, নেপাল ও থাইল্যান্ড। তাদের সঙ্গে ইউরোপ, আফ্রিকা ও পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে পাঁচটি দল উঠবে বাছাইয়ের প্রতিযোগিতায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর

কুষ্টিয়ার ‘পীর’ শামীম হত্যা মামলার আসামি রাজশাহীতে গ্রফেতার

রাজশাহীতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদ্‌যাপিত

আরইউজের সভায় বক্তারা অবিলম্বে ন্যায্য বেতনকাঠামো নির্ধারণ ও সকল সাংবাদিকের বেতনভাতা নিশ্চিত করতে হবে

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

১৪টি উড়োজাহাজ ক্রয়ে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি স্বাক্ষর

মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি

মহান মে দিবস আজ

ভোজ্যতেলের মূল্য সমন্বয় লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী ,তদন্ত কমিটি গঠন

১০

নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১২

মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী

১৩

পবায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা

১৪

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

১৫

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

১৬

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

১৭

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

১৮

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

১৯

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

২০

Design & Developed by: BD IT HOST