১৪ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বিপিএলে খেলা অনিশ্চিত সাকিবের, বিকল্প ভেবে রেখেছে চট্টগ্রাম

অনলাইন ডেস্ক : দেশের মাটিতে খেলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু আন্দোলনের মুখে দেশে ফেরা হয়নি টাইগার এই অলরাউন্ডারের। আসন্ন বিপিএলে সাকিব খেলবেন কি না এ নিয়েও আছে অনিশ্চয়তা। একাদশ আসরে চিটাগং কিংসে নাম লিখিয়েছেন সাকিব। চট্টলার ফ্র্যাঞ্চাইজিটিও সাকিবের খেলা নিয়ে নিশ্চয়তা দিতে পারলেন না।

বিপিএলে সাকিবের খেলা নিয়ে জানতে চাওয়া হয়েছিল চট্টগ্রাম কিংসের মালিক সামির কাদের চৌধুরীর কাছে। ঢাকা পোস্টকে তিনি বলেন, ‘এখনো এ বিষয়ে (সাকিবের বিপিএল খেলা) চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। বোর্ডের তরফ থেকে কিছু জানানো হয়নি আমাদের। আমরা একটা চিঠি পাঠাব দেখি।’

সাকিব না খেললে শেষ মুহূর্তে দলে নতুন খেলোয়াড় ভেড়াতে হবে চিটাগংকে। সেক্ষেত্রে আলাদা করে কোনো পরিকল্পনা রয়েছে কি না এমন প্রশ্নে সামির বললেন, ‘হ্যাঁ পরিকল্পনা তো অবশ্যই রয়েছে। আমরা তিন চার জনের সঙ্গে কথা বলে রেখেছি। অলমোস্ট দুই জন পছন্দের আছে। এখন দেখা যাক আর কি।’

আরও পড়ুনঃ   এখনই বলা যাচ্ছে না নাশকতা নাকি দুর্ঘটনা

বিপিএল শুরু হচ্ছে ৩০ ডিসেম্বরে। এরই মধ্যে টুর্নামেন্টটি সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। চট্টগ্রাম কিংস কবে থেকে অনুশীলন শুরু করবে এমন প্রশ্নে ফ্র্যাঞ্চাইজিটির মালিক জানালেন, ‘কোচ এবং কিছু খেলোয়াড় আগেভাগেই দলে যোগ দেবেন। সেটা হতে পারে আগামী ১৫ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে। শন টেইট ও এনামুল হকরা এর মধ্যে চলে আসবে। এরপরই আমরা অনুশীলন শুরু করব। ম্যাচের আগে নিজেদের যথাযথ প্রস্তুত রাখার চেষ্টা থাকবে দলের।’

আরও পড়ুনঃ   কোন দলের ফাঁদে পা না দিতে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আইন উপদেষ্টার আহ্বান

অনেক বছর পর আবারও বিপিএলে ফিরছে চট্টগ্রাম কিংস। নিজেদের জার্সি উন্মোচন নিয়ে বড় চিন্তা আছে ফ্র্যাঞ্চাইজিটির, ‘হ্যাঁ টুর্নামেন্টে পছন্দের দলের জার্সি নিয়ে তো অনেক আগ্রহ থাকে দর্শকদের। আমরা সেটা বিবেচনায় রাখবো। সবকিছু ঠিক থাকলে দ্রুতই একটা অনুষ্ঠান করে উন্মোচন করা হবে। আনুমানিক পরবর্তী সপ্তাহের মধ্যে করার পরিকল্পনা রয়েছে।’

এবারের আসরে চিটাগাং কিংসের স্কোয়াড
সাকিব আল হাসান, শরীফুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ, মার্শাল আইয়ুব, মঈন আলী, উসমান খান, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথুস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্দো, গ্রাহাম ক্লার্ক ও থমাস ও’কনেল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST