১১ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

কোন দলের ফাঁদে পা না দিতে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আইন উপদেষ্টার আহ্বান

সিরাজগঞ্জ : কোন রাজনৈতিক দলের ফাঁদে পা না দিতে আহবান জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেছেন, ‘আপনাদের নিয়ে অনেক দল নানা ধরনের খেলা করছে। এ বিষয়ে সজাগ থাকবেন।’

তিনি বলেন, রাষ্ট্রের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে। সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলতে কিছু নেই। বাংলাদেশ রাষ্ট্রটি হিন্দু, মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান সবার।
আজ শুক্রবার বিকেলে শারদীয় দুর্গা পুজা উপলক্ষে সিরাজগঞ্জ শহরের মহাপ্রভুর আখড়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা এসব কথা বলেন।

ড. আসিফ নজরুল সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা নিজেদের সংখ্যালঘু হিসেবে ভাববেন না। আপনারা নিজেদেরকে দেশের নাগরিক হিসেবে মনে করবেন। মুসলিম ধর্মের মানুষ যেমন বাংলাদেশের মালিক তেমনি আপনারাও দেশের মালিক। আপনারা সনাতন ধর্মাবলম্বীরা সমান অধিকার, সমান প্রত্যাশা, সমান দৃঢ়তা ও সমান আত্মবিশ্বাস নিয়ে বসবাস করবেন’।

আরও পড়ুনঃ   আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা

ছাত্র-জনতার আন্দোলনে সিরাজগঞ্জে নিহতদের স্মরণ ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে আইন উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হয়েছে। নতুন বাংলাদেশ গঠনে আপনারাও ভুমিকা রাখবেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুধু মুসলিম নয়, সকল ধর্মের মানুষই অংশগ্রহণ করেছেন। নতুন বাংলাদেশে ধর্ম পালনের অধিকার সকল ধর্মের মানুষের সমান।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার জুডিশিয়াল বিভাগে হস্তক্ষেপ করেন না। বিচার বিভাগও নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের সাথে একাত্মতা ঘোষণা করে কাজ করছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকারী ও হামলাকারীদের জামিন হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার ন্যায় বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর। সপ্তাহ খানেকের মধ্যেই ট্রাইব্যুনাল গঠিত হবে। জুলাই-আগষ্টের গণহত্যার তদন্ত কমিটি গঠিত হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। ইতোমধ্যে অনেক আলামত সংগ্রহ করা হয়েছে। গণহত্যার বিচার শুরু হলে অনেক প্রশ্ন এবং দ্বিধাদ্বন্দ্ব কেটে যাবে।

আরও পড়ুনঃ   দুর্গাপুরে ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যু, হাসপাতাল ঘেরাও

সনাতন ধর্মের নেতার সত্য নারায়ন সারদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. তোফাজ্জল হোসেন, পুলিশ সুপার ফারুক হোসেন, পুজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু, পুজা উদযাপন পরিষদের সদস্য এডভোকেট কল্যাণ সাহা, পুজা উদযাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ইন্দ্রজিত সাহা, থানা বিএনপির সভাপতি ও পুজা উদযাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক অমর কৃষ্ণ দাস ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইয়াসিন আরাফাত ইশান।-বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST