২১ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় এতিম ও হাফেজদের বৃক্ষ উপহার দিল ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স

স্টাফ রিপোর্টার : পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ও বাসযোগ্য পৃথিবী গড়তে রাজশাহীর বাগমারায় এতিম শিশু, কুরআনের হাফেজ ও মাদরাসার শিক্ষার্থীদের বৃক্ষ উপহার দিয়েছে গ্র্যাজুয়েট নার্স ও স্টুডেন্ট নার্সদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’। রোববার (২০ জুলাই) বিকেলে উপজেলার ভবানীগঞ্জ এলাকার ৪টি প্রতিষ্ঠানে সংগঠনটি এ উপহার দেয়।

এসবের মধ্যে আম, জাম, কাঁঠাল, পেয়ারা, ডালিম, লেবু, তেঁতুল, জলপাই, আমলকি, কদবেল, মেহগনি, নীম, জারুল ও কৃষ্ণচূড়া গাছ ছিল উল্লেখযোগ্য। এদিন বাগমারার ভবানীগঞ্জের পাহাড়পুর হাফেজিয়া মাদরাসা, মহিলা মাদরাসা ও চাঁনপাড়া হাফেজিয়া ক্বারিয়ানা মাদরাসার দুই শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় পাঠাগারের যুবকসহ উপজেলার বিভিন্ন এলাকার ৫০০টি পরিবারে বৃক্ষ উপহার দেয় সংগঠনটি।

আরও পড়ুনঃ   রংপুরে রাইডার্স ভক্তদের সঙ্গে সৌম্য-সোহানদের একদিন

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশের অ্যাডিশনাল পুলিশ সুপার (এএসপি, সদর সার্কেল) হেলেনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান।

এ সময় স্থানীয় মাদরাসা শিক্ষক আব্দুন নুর, হাফিজুর রহমান, সিরাজুল ইসলাম, ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের সিনিয়র সদস্য জুনায়েদ আহমেদ, শাহ সোহানুর রহমান, আবু শুআইব আলম সিফাত, সাব্বির রহমান ইমন, আলফা, রাজিয়া সুলতানা, সখিনা খাতুন, মোছা. নাজিয়া, নাজমুল হোসেন, আবু সাঈদ ও শাহজামাল মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশের অ্যাডিশনাল পুলিশ সুপার (এএসপি, সদর সার্কেল) হেলেনা আক্তার বলেন, ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের এ আয়োজন খুবই সময়োপযোগী। দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে অবশ্যই বৃক্ষরোপণ করতে হবে। তারা মাদরাসার ছাত্র ছাত্রী ও কুরআনের হাফেজদের এসব বৃক্ষ উপহার দিচ্ছে। আমাদের সবার এসব কার্যক্রমে সম্পৃক্ত হওয়া উচিত।

আরও পড়ুনঃ   আন্দোলনকারীদের সঙ্গে বসতে চাই: প্রধানমন্ত্রী

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, খুবই চমৎকার ও অসাধারণ এ আয়োজন আমাদেরকে মুগ্ধ করেছে। পৃথিবীর জন্য বেশি বেশি বৃক্ষরোপণ করা সবার উচিত। এ সময় ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান বলেন, বৃক্ষরোপণ একটি সাদকায়ে জারিয়া ইবাদত। এছাড়া পৃথিবীর ভারসাম্য রক্ষা করতে বৃক্ষরোপণ করা খুব জরুরি। সেজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আগামীতেও এসব কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১০

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১১

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১২

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৩

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৫

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

১৬

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

১৭

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

১৮

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

১৯

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

২০

Design & Developed by: BD IT HOST