১৮ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৫

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বিভিন্ন স্থানে পৃথক চারটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ ৫ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। খবর বিজ্ঞপ্তির।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ১টায় রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে কাশিয়াডাঙ্গা থানার ঠাকুরমারার মৃত আব্দুল মালেকের ছেলে আব্দুল হাকিম (২৬), এবং দুর্গাপুর থানার আড়াইলের আলাউদ্দিনের ছেলে নাভিদ হাসান (২০)কে গ্রেফতার করা হয়। এ সময় আসামীদের কাছ থেকে ১০৫ পিস ট্যাপেন্টাডল মোবাইল ফোন ৩টি, সিমকার্ড ৩টি উদ্ধার হয়।

বৃহস্পতিবার বিকেল বিকেল সাড়ে ৩ টায় রাজশাহী জেলার মোহনপুর থানার মতিহার এলাকায় অভিযান চালিয়ে মতিহারের জয়নাল আবেদীূনের ছেলে শামীম রেজা (২৭)কে ৭০ পসি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহী নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

বৃহস্পতিবার বিকাল বিকেল ৫ টায় জেলার চারঘাট থানার টাঙ্গন পূর্বপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে টাঙ্গন পূর্বপাড়ার মৃত আজিজুল হকের ছেলে মাদক জসিম উদ্দিন (৩৩)কে ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

একই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর শাহমখদুম থানার খিরসিন ফুদকিপাড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মাদক খিরসিন ফুদকিপাড়ার মনজুর আলীর ছেলে আহম্মদ আলী (২৫)কে ৮৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এ ছাড়াও মোবাইল ফোন ১টি, সিমকার্ড ১ টি জব্দ করা হয়।

আরও পড়ুনঃ   বগুড়া সোনাতলার সাবেক পৌর মেয়র গ্রেপ্তার

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ধৃত আসামীগণ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গোপনে অবৈধ মাদক ব্যবসা করছিল। তারা উক্ত অবৈধ মাদকদ্রব্য সীমান্তবর্তী এলাকার অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে নিজের হেফাজতে ও নিজ বসতবাড়ীতে মজুদ রাখে এবং পরবর্তীতে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজশাহী জেলার বিভিন্ন জায়গায় পাইকারি ও খুচরা বিক্রয় করে।

আসামীদের বিরুদ্ধে রাজশাহী জেলার ও মহানগরীর পৃথক থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১১

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১২

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৩

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৪

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৫

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৭

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৮

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৯

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

২০

Design & Developed by: BD IT HOST