১৬ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

আদিয়ালা কারাগারে কী কী সুবিধা পাচ্ছেন ইমরান খান?

অনলাইন ডেস্ক : ২০২৪ সাল থেকে পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের আদিয়ালা কারাগারে কয়েদি হিসেবে আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান। বর্তমানে পাকিস্তানের বিভিন্ন আদালতে তার বিরুদ্ধে যত মামলা চলছে, তাতে হয়তো আরও বহুদিন এই কারাগারে থাকতে হবে।

আদিয়ালা কারাগারসূত্রের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, কিংবদন্তি ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খান কাগজে কলমে ‘বি ক্লাস’ ক্যাটাগরিভুক্ত কয়েদি হিসেবে আছেন আদিয়ালায়; এবং কয়েদি হিসেবে তিনি এমন কিছু সুবিধা পাচ্ছেন, যা অন্যান্য ‘বি ক্লাস’ কয়েদিরা ভোগ করেন না।

যেমন— ইমরান খানকে একটি স্বতন্ত্র সেলে রাখা হয়েছে এবং সেই সেলটি ডুপ্লেক্স বা দ্বিতল। সেই সেলে এলইডি বাতির ব্যবস্থা আছে, পত্রপত্রিকা এবং নিজের পছন্দসই বইপত্র পড়া ও রাখার অনুমতি আছে, শারীরিক ব্যায়ামের জন্য হাঁটাচলা এবং সাইক্লিংয়েরও ব্যবস্থা রয়েছে।

কারাগারে ইমরানের পছন্দ অনুযায়ী খাবার সরবরাহ করা হয়। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর সকালের নাশতা এবং দুপুর ও রাতের খাবার রান্নার জন্য দাপ্তরিকভাবে একজন কয়েদিকে নিয়োগ দিয়েছে কারা কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ   ট্রাম্পের কাছে ক্ষমা চাইল বিবিসি

কারাগারের ভেতরে ইন্টারনেট ব্যবহারের অনুমতি নেই ইমরান খানের, তবে ২০২৪ সালের আগস্ট থেকে এ পর্যন্ত মধ্যস্থতাকারীদের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে মোট ৪১৩টি এক্সবার্তা পোস্ট করেছেন ইমরান খান। ২০২৪ সালের পার্লামেন্ট নির্বাচন, শিয়ালকোটের উপনির্বাচন এবং দলের অভ্যন্তরীণ নেতৃত্ব বাছাই সংক্রান্ত নির্বাচন— প্রতিটি ইভেন্টে এক্সবার্তার মাধ্যমে দলের কর্মী-সমর্থকদের নির্দেশনা দিয়েছেন তিনি।

সংবাদমাধ্যমেও তার উপস্থিতি উল্লেকযোগ্য। ২০২৪ সালের আগস্টে আদিয়ালায় অন্তরীণ হওয়ার পর এক বছরেরও কম সময়ে বিভিন্ন উপলক্ষ্যে অন্তত ৪৫ বার পাকিস্তানের অভ্যন্তরীণ সংবাদমাধ্যমগুলোর শীর্ষ সংবাদ হয়েছে তার বিভিন্ন বক্তব্য। এ ছাড়া গত দু’ বছরে দ্য টেলিগ্রাফ, রয়টার্স, আইটিভি, ওয়াল স্ট্রিট জার্নাল, ফক্স নিউজসহ অন্তত ১০টি বিদেশি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন ইমরান খান।

বিশৃঙ্খলা সৃষ্টির ঝুঁকি থাকায় ইমরান খানকে আদালতে নেওয়া হয় না। তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর বিচার প্রক্রিয়ার জন্য আদিয়ালা কারাগারেই বসে আদালতের বেঞ্চ। আদালতের শুনানির সময় কারাকক্ষ থেকে বের করা হয় ইমরান খানকে। সে সময় সরাসরি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সুযোগ পান তিনি।

আরও পড়ুনঃ   নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ ১,৪০০

দর্শনার্থীদের সঙ্গে সাক্ষাতেও সেভাবে বাধা দেওয়া হয় না ইমরান খানকে। কারাগারের নথি থেকে জানা গেছে, গত তিন মাসে অন্তত ৬৬ জন দর্শনার্থী ইমরানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই দর্শনার্থীদের মধ্যে পিটিআইয়ের বিভিন্ন স্তরের নেতা, পার্লামেন্ট সদস্য ও আইনজীবীরা রয়েছেন।

কারাগারের ডাক্তাররা নিয়মিত তার স্বাস্থ্য পরীক্ষা করেন। মাঝে মাঝে দিনে তিনবার হয় এই পরীক্ষা। গত দু’সপ্তাহের মেডিকেল রেকর্ড থেকে জানা গেছে, ইমরান খান শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন।

প্রতিদিন কারাগারের বাইরে মুক্ত বাতাসে ২ ঘণ্টা শরীরচর্চা করেন ইমরান খান। জিও নিউজকে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা, স্বাস্থ্য ও আইনসিদ্ধ বৈধ অধিকার রক্ষা করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
সূত্র : জিও নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১০

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১১

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১২

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৩

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৪

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৫

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৬

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৭

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১৮

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৯

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

২০

Design & Developed by: BD IT HOST