১৫ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

ইরাকে মার্কিন কোম্পানির তেল ক্ষেত্রে ড্রোন হামলা

অনলাইন ডেস্ক : ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন কোম্পানির একটি তেল ক্ষেত্রে ড্রোন হামলা হয়েছে। মঙ্গলবারের এই হামলায় তেলক্ষেত্রের কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছে মার্কিন ওই কোম্পানি।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের স্বায়ত্তশাসিত ওই অঞ্চলে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে প্রায়ই হামলার ঘটনা ঘটেছে। কুর্দিস্তানের আঞ্চলিক সরকার বলেছে, দুহক প্রদেশের সারসাং তেল ক্ষেত্রে ড্রোন হামলা হয়েছে। কুর্দিস্তান অঞ্চলের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে চালানো এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিহিত করেছে সরকার।

এর আগে, সোমবার প্রতিবেশী আরবিল প্রদেশের একটি বিমানবন্দরে একই ধরনের ড্রোন হামলার ঘটনা ঘটে। ওই বিমানবন্দরে মার্কিন সৈন্যরা অবস্থান করছেন। তেল ক্ষেত্র পরিচালনাকারী মার্কিন কোম্পানি এইচকেএন এনার্জি বলেছে, সারসাং তেল ক্ষেত্রের একটি উৎপাদন স্থাপনায় স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৭টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আরও পড়ুনঃ   জেনে নিন, পাকিস্তানে নতুন মন্ত্রীদের কে কোন মন্ত্রণালয় পেলেন?

এক বিবৃতিতে মার্কিন এই কোম্পানি বলেছে, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ওই তেল ক্ষেত্রের কার্যক্রম স্থগিত করা হয়েছে। ড্রোন হামলার পরপরই সেখানে আগুন ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

এইচকেএন এনার্জি বলেছে, তেল ক্ষেত্রের জরুরি পরিষেবা দলের সদস্যরা আগুন নিভিয়ে ফেলেছেন। গত কয়েক সপ্তাহে কুর্দিস্তানে ড্রোন ও রকেট হামলা বৃদ্ধি পেয়েছে। সংঘাতে বিধ্বস্ত ইরাকে প্রায়ই এই ধরনের হামলার ঘটনা ঘটে। সাধারণত যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র ইসরায়েল-বিরোধী ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো এসব হামলার সঙ্গে জড়িত।

আরও পড়ুনঃ   পশ্চিম তীরে গাড়ি হামলায় দুই ইসরায়েলি সৈন্য নিহত: সেনাবাহিনী

সারসাং তেল ক্ষেত্রের বিস্ফোরণের এই ঘটনা এমন এক সময়ে ঘটেছে; যার এক দিন আগেই কুর্দিস্তানে বিস্ফোরক বহনকারী অন্তত তিনটি ড্রোন হামলা হয়। এর মধ্যে কুর্দিস্তানের পার্শ্ববর্তী আরবিল প্রদেশের আরবিল বিমানবন্দরের কাছে একটি ড্রোন ভূপাতিত হয়।

আরবিল বিমানবন্দরে মার্কিন সৈন্যদের আবাস রয়েছে। বাকি দুটি ড্রোন খুরমালা তেলক্ষেত্রে আঘাত হানে। হামলায় সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তবে এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এসব হামলার দায় স্বীকার করেনি।

বর্তমানে ইরাকে প্রায় আড়াই হাজার মার্কিন সৈন্য রয়েছেন। মার্কিন এই সৈন্যরা মধ্যপ্রাচ্য-ভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে ইরাকে কাজ করছেন।
সূত্র: এএফপি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১০

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১১

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

১২

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

১৩

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

১৪

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১৫

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১৬

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১৭

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৮

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১৯

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

২০

Design & Developed by: BD IT HOST