১২ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

জেনে নিন, পাকিস্তানে নতুন মন্ত্রীদের কে কোন মন্ত্রণালয় পেলেন?

অনলাইন ডেস্ক : গত সোমবার পাকিস্তানের নতুন মন্ত্রিসভার ১৯ সদস্য শপথ নিয়েছেন। এবারের মন্ত্রিসভায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভার তুলে দেওয়া হয়েছে চারবারের অর্থমন্ত্রী ইসহাক দারের হাতে।

পেশায় ব্যাংকার মুহাম্মদ আওরঙ্গজেব হয়েছেন পাকিস্তানের নতুন অর্থমন্ত্রী। রাজস্ব মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়েছে তার কাঁধে।

স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে পাঞ্জাবের সাবেক তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মহসিন নাকভিকে। খাজা আসিফের হাতে তুলে দেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। সামরিক উৎপাদন এবং বিমান চলাচল মন্ত্রণালয়ের দায়িত্বও সামলাবেন তিনি।

তত্ত্বাবধায়ক সরকারে মন্ত্রীর দায়িত্ব পালন করা আহাদ খান চিমাকে করা হয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী। এস্টাবলিশমেন্ট ডিভিশনের দায়িত্বও দেওয়া হয়েছে তাকে।

আরও পড়ুনঃ   নেতানিয়াহুর যুদ্ধমেশিনে আর অর্থ সহায়তা নয় : মার্কিন সিনেটর

দেশটির পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আহসান ইকবাল। শিল্পমন্ত্রী হয়েছেন রানা তানভীর হোসেন।

আইন ও বিচার মন্ত্রণালয়ের পাশাপাশি মানবাধিকার বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন আজম নাজির তারার।

প্রবাসী পাকিস্তানি এবং মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন চৌধুরী সালিক হোসেন। বাণিজ্যমন্ত্রী করা হয়েছে জাম কামাল খানকে।

আব্দুল আলিম খান হয়েছেন বেসরকারিকরণ মন্ত্রী। ইঞ্জি. আমীরে মুকামের হাতে তুলে দেওয়া হয়েছে রাজ্য ও সীমান্ত অঞ্চল মন্ত্রণালয় এবং জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব।

আরও পড়ুনঃ   শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

রেলমন্ত্রী হয়েছেন সরদার আওয়াইস আহমদ খান লেঘারি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী করা হয়েছে আতাউল্লাহ তারারকে।

খালিদ মকবুল সিদ্দিকীকে করা হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী। কেন্দ্রীয় শিক্ষা ও পেশাগত প্রশিক্ষণ মন্ত্রণালয়ের দায়িত্বও সামলাবেন তিনি।

এছাড়া, মুসাদ্দিক মাসুদ মালিক পেট্রোলিয়াম মন্ত্রণালয়, কায়সার আহমেদ শেখ সামুদ্রিক সম্পর্ক বিষয়ক এবং মিয়া রিয়াজ হোসেন পীরজাদা পেয়েছেন আবাসন মন্ত্রণালয়ের দায়িত্ব।

নতুন মন্ত্রিসভায় ঠাঁই পাওয়া একমাত্র নারী প্রতিমন্ত্রী শাজা ফাতিমা খাজা কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, তা এখনো ঘোষণা করা হয়নি।

সূত্র: জিও নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১০

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১১

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১২

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৩

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৪

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৫

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৬

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৭

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৯

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST