১৬ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

সালমানের বাড়িতে হামলার ছক হয় যুক্তরাষ্ট্রে

অনলাইন ডেস্ক : সদ্য ইদ গেছে, পয়লা বৈশাখ-বিহুর মতো উৎসবের প্রস্তুতিতে বিভোর ছিল গোটা ভারত। হঠাৎ করেই তাল কাটে রোববার (১৪ এপ্রিল) ভোরে। সালমান খানের মুম্বাইয়ের বাড়ির সামনে ভোর ৫টা নাগাদ ৪ রাউন্ড গুলি চালায় অজ্ঞাত পরিচয়ের দুই ব্যক্তি। সঙ্গে সঙ্গে নড়েচড়ে বসে মুম্বাই পুলিশ।

প্রাথমিক তদন্তে মুম্বাই পুলিশ জানিয়েছে, বলিউড অভিনেতা সালমান খানের বান্দ্রার বাসভবনে হামলার পরিকল্পনা করেছিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ডান হাত। সালমান খানের বাড়ির বাইরে যে দু’জনই গুলি চালিয়েছিল, তারা লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত।

সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, দুই বন্দুকধারীর মধ্যে একজন অভিনেতার বাড়ি লক্ষ্য করে গুলি চালান। সন্দেহভাজন দু’জনেই বাইকে থাকাকালীন ব্যাকপ্যাক নিয়ে ছিলেন, পরিচিতি গোপনের জন্য টুপি পরা ছিল।

ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোই এই কাজের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত গ্যাংস্টার রোহিত গোদারার সঙ্গে যোগাযোগ করেছিলেন। পুলিশ জানিয়েছে, গোদারাকে তার বিশাল নেটওয়ার্ক থেকে পেশাদার শ্যুটার নিয়োগের দায়িত্ব দেওয়া হয়েছিল সালমানের বাড়ির সামনে এলোপাতাড়ি গুলি চালানোর জন্য।

আরও পড়ুনঃ   মোদি দেখিয়ে দিয়েছে, ‘অপারেশন সিঁদুর’ নিয়ে উচ্ছ্বাস কঙ্গনার

ঘটনার কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে হামলার দায় স্বীকার করে আনমোল বিষ্ণোই। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ ভিপিএন সংযোগের সম্ভাবনাও খতিয়ে দেখছে। সন্দেহ করা হচ্ছে, অজ্ঞাত পরিচয়ের দুই বন্দুকধারীর মধ্যে একজন গুরুগ্রামের বাসিন্দা এবং তারা রোহিত গোদারার সঙ্গে যুক্ত। গত মার্চে গুরুগ্রামের ব্যবসায়ী সচিন মুঞ্জলের খুনের ঘটনায় অভিযুক্ত এই সন্দেহভাজন। গোদারা মার্চ মাসে শচীন মুঞ্জাল হত্যার দায় স্বীকার করেছিলেন। তিনি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, তার ভাই আনমোল ও গোল্ডি ব্রারের ঘনিষ্ঠ সহযোগী।

গত বছরের মার্চ মাসে সালমান খানকে হুমকি দিয়ে প্রাণে মেরে ফেলার একটি ই-মেইল আসে। ভাইজানের পরিণতিও হবে সিধু মুসেওয়ালার মতো, লেখা ছিল সেই ই-মেইলে। যার পরে মুম্বাই পুলিশ লরেন্স বিষ্ণোই ও গোল্ডি ব্রারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০-বি (অপরাধমূলক ষড়যন্ত্র), ৫০৬-২ (অপরাধমূলক ভীতি প্রদর্শন) এবং ৩৪ (সাধারণ উদ্দেশ্য) ধারায় এফআইআর দায়ের করে।

আরও পড়ুনঃ   ইসকনের সাধুরা করলেন যজ্ঞ, কেক কেটে জন্মদিন উদযাপন শুভশ্রীকন্যার

প্রশান্ত গুঞ্জলকর নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ওই এফআইআর দায়ের হয়। আর্টিস্ট ম্যানেজমেন্ট কোম্পানির মালিক প্রশান্তই সালমানের বাড়িতে আসা ওই হুমকি ই-মেইল প্রথম দেখেছিলেন।

মূলত কৃষ্ণসার হরিণ শিকার মামলায় অভিযুক্ত হওয়ার জেরেই সালমানের ওপর রোষ লরেন্স বিষ্ণোই। রাজস্থানের এই গ্যাংস্টারের জাতির মানুষদের কাছে ভগবানের আসনে রয়েছে কৃষ্ণসার হরিণ। তাই কিশোর বয়স থেকেই সালমানকে খতম করার শপথ নিয়েছেন তিনি। ২০১৯ সালে সাংবাদিকদের ক্যামেরার সামনে সালমানকে শেষ করার কথা বলেন বিষ্ণোই। তবে, হামলার ঘটনাকে পাত্তা দিতে না-রাজ ভাইজান।

সোমবার (১৫ এপ্রিল) নিজের ফিটনেস ব্র্যান্ড ‘বিয়িং স্ট্রং’ দুবাইতে শুরু করার ঘোষণা করেছেন সালমান, দিয়েছেন ভিডিও বার্তা। খবর, নিজের টিমকেও নিয়ম মতো সব কাজ হয়। সিনেমার শ্যুটিং না থাকলেও বিজ্ঞাপনের শ্যুটিং রয়েছে বেশকিছু, শিডিউল মেনেই তা করতে চান তারকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১০

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১১

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১২

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৩

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৪

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৫

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১৬

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৭

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

১৮

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

১৯

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

২০

Design & Developed by: BD IT HOST