১৪ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জ শাহজাদপুরে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে ফ্যাসিস্ট যুবলীগ নেতার প্রাণনাশের হুমকি

স্টাফ রিপোর্টার : জমি দখল করাকে কেন্দ্র করে সিরাজগঞ্জ শাহজাদপুরে এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে প্রাণ নাশের হুমকি দেন স্থানীয় শাহজাদপুর থানার গালা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ও বিনুটিয়া গ্রামের বাসিন্দা মো: রেজাউল কবিরাজ রেজাই।

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার নাম মো: সাইদুর রহমান, তিনি সেনাবাহিনীতে সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনাটা ঘটে শনিবার ১৪ জুন দুপুরে। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো: সাইদুর রহমানের ও তার স্ত্রীর পৈত্রিক জমির পাশে যুবলীগ নেতার জমি। সাইদুর রহমান আজ দুপুরে জমি মাপার জন্য সার্ভেয়ার সহ জমির ওপর গেলে স্থানীয় গালা ইউনিয়নের যুবলীগের সাধারন সম্পাদক মো: রেজাউল কবিরাজ রেজাই জমি মাপতে বাঁধা প্রদান করে, গালাগালি করার এক পর্যায়ে মারধর করতে তেড়ে আসে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেন। সে সময় তিনি নিজেকে এলাকার সবচেয়ে বড় মাস্তান বলে দাবি করে এবং ভবিষ্যতে ক্ষতি করারও কথা বলেন।

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার ভাষ্যমতে, “যুবলীগ নেতা দীর্ঘ দিন থেকে তার বেশ কিছু জমি ভরাট করে দখল করে রেখেছে। তিনি জমি মাপজোখ করে সীমানা করার জন্য আজ দুপুরে সার্ভেয়ার নিয়ে যান সে সময় স্থানীয় লোকজনও ছিলো। কিন্তু যুবলীগ নেতা মাপজোখ করতে বাধা প্রদান করে গালাগালির সময় মেরে ফেলারও হুমকি প্রদান করে।”

আরও পড়ুনঃ   রোববার বাংলাদেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল

তিনি আরও বলেন, “যুবলীগ নেতা রেজাই এলাকায় চিহ্নিত সন্ত্রাসী সে আমার জমির কিছু অংশ দখল করে তার নিজের জমি বলে দাবি করছে আমি চাই জমি মেপে যার যতটুকু জমি সে সীমানা দিয়ে রাখবে। কিন্তু এই কাজে যুবলীগ নেতা রাজি না। সে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভয়ভীতি দেখিয়ে জমি দখল করে রেখেছিলো এখনও সেই কাজই করছে। আমি এখন হুমকির মুখে আতংকিত আছি। সে একজন সন্ত্রাসী প্রকৃতির লোক যে কোন সময় আমার ক্ষতি করতে পারে।” তিনি আরও বলেন, “আমি পরিবারের সদস্যদের সাথে আলোচনা করছি আইনগত ব্যবস্থা গ্রহণ করার বিষয়ে।”

আরও পড়ুনঃ   ভুল চিকিৎসার সত্যতা পাওয়ায় হাসপাতালের কার্যক্রম বন্ধ

জমি মাপের সময় উপস্থিত স্থানীয় বাসিন্দা জানান “যুবলীগ নেতা রেজাই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে জমি মাপতে বাঁধা দেন, সার্ভেয়ার ভয়ে লুকিয়ে ছিলো, সে আমাদের সামনেই সেনা কর্মকর্তা সাইদুর রহমানকে তেড়ে তেড়ে মারতে আসে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেন। এবং ভয় দেখিয়ে বলেন আমি এলাকার সবচেয়ে বড় মাস্তান আমার চেয়ে বড় কোন মাস্তান নাই।”

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দা জানান “যুবলীগ নেতা রেজাই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময়ও এলাকায় মাস্তানি করে মানুষকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন অপরাধ মুলক কাজ করতো, ফ্যাসিস্ট সরকারের পতনের পরও তার দাপট কমেনি আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি তাকে আাইনের আওয়াত আনা হোক।”

জমি দখল ও প্রাণ নাশের হুমকি প্রদানের বিষয়ে জানতে যুবলীগ নেতা রেজাউল কবিরাজ রেজাই এর সাথে যোগাযোগ করার জন্য একাধিকবার তার মুঠো ফোনে কল দিলে তিনি কল রিসিভ করেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ আটক ৩

১

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

২

ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৮, ডাকাতির সরঞ্জাম উদ্ধার

৩

রাজপথেই ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করা হবে: এ্যানি

৪

রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৪০০ পিছ ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার ২

৫

নগরীতে স্বর্ণের বারসহ ২ চোরাচালানকারী গ্রেফতার

৬

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীকে গ্রেফতার

৭

চারঘাটে ৩৬০ বোতল ভারতীয় মনোড্রিলসহ আটক ১

৮

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

৯

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

১০

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

১১

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১২

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১৩

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

১৪

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

১৫

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

১৬

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

১৭

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৮

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

১৯

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST