১২ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ১৫ দিনে ৩০ করোনায় আক্রান্ত : প্রস্তুত হাসপাতাল

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে গত ১৫ দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ জন। আক্রান্তের সংখ্যা বাড়লেও কারও হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয়নি। তবুও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল প্রস্তুতি নিয়েছে সম্ভাব্য পরিস্থিতি সামাল দিতে।

সংশ্লিষ্টরা জানান, এখন প্রতিদিন রাজশাহী মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে পাঁচ থেকে ১০টি নমুনা পরীক্ষা হচ্ছে। কখনো কখনো নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে যাচ্ছে ২৫টি পর্যন্ত। গেল ১৫ দিনে সর্বনিম্ন চারটি ও সর্বোচ্চ ২৫টি নমুনা পরীক্ষা হয়েছে।

এর মধ্যে ৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়। গত ২ জুন একদিনেই ১৫টি নমুনার মধ্যে চিকিৎসক ও মেডিকেল স্টাফসহ ৯ জনের শরীরে ভাইরাস পাওয়া যায়।

আরও পড়ুনঃ   লুট হওয়া ১০৯৭ অস্ত্র, ২০৭৭৮ গুলি-টিয়ার গ্যাস উদ্ধার

হাসপাতালে কেউ ভর্তি না হলেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রস্তুত রয়েছে ২৫ শয্যার আইসোলেশন ওয়ার্ড। গঠন করা হয়েছে চিকিৎসক-নার্সদের বিশেষ দল, যারা প্রয়োজনে দ্রুত সেবা দিতে পারবে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, ‘সবার উচিত স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করা। বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে, নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে এবং বারবার হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এছাড়া ঠান্ডা-সর্দিজনিত উপসর্গ দেখা দিলেই করোনা পরীক্ষা করাতে হবে।’

তিনি আরও জানান, বর্তমানে রামেক হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী ভর্তি নেই। তবে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় আইসোলেশন ওয়ার্ডসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া আছে।

আরও পড়ুনঃ   ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছুটি, তবে খোলা থাকবে জরুরি সেবা

রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক খন্দকার মো. ফয়সল আলম বলেন, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আমরা সম্পূর্ণ প্রস্তুত আছি। আতঙ্কের কোনো কারণ নেই। যে দুটি ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে, তাতে বড় ধরনের ঝুঁকি দেখা যাচ্ছে না।’

তবে তিনি জানান, ভারতের কিছু সাব-ভেরিয়েন্ট নিয়ে সতর্কতা জরুরি। সীমান্তবর্তী অঞ্চলে সরকার বাড়তি সচেতনতা অবলম্বন করতে পারে বলেও আশা প্রকাশ করেন অধ্যক্ষ ফয়সল আলম। তিনি বলেন, ‘সঠিক পদক্ষেপ নেওয়া হলে সংক্রমণ আবার মহামারি আকার ধারণ করবে না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST