১২ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

ইসরাইলি হামলার গোপন তথ্য ফাঁস : সিআইএ বিশ্লেষকের ৩৭ মাসের জেল

অনলাইন ডেস্ক : ইরানের ওপর ইসরাইলের সম্ভাব্য পাল্টা সামরিক হামলা বিষয়ক মার্কিন ‘টপ সিক্রেট’ নথি ফাঁস করায় যুক্তরাষ্ট্রের সাবেক ‘সিআইএ’ বিশ্লেষক আসিফ রহমানকে তিন বছর এক মাসের (৩৭ মাস) কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন মার্কিন বিচার বিভাগ।

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

৩৪ বছর বয়সী আসিফ রহমান ২০১৬ সাল থেকে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)-তে কাজ করছিলেন এবং তার ছিল ‘টপ সিক্রেট’ নিরাপত্তা ছাড়পত্র। এফবিআই গত নভেম্বর মাসে তাকে কম্বোডিয়ায় গ্রেপ্তার করে।

চলতি বছরের জানুয়ারিতে ভার্জিনিয়ার একটি ফেডারেল আদালতে আসিফ রহমান জাতীয় নিরাপত্তা সংক্রান্ত তথ্য, ইচ্ছাকৃতভাবে নিজের কাছে রাখার ও অন্যদের কাছে পাঠানোর দুই অভিযোগে দোষ স্বীকার করেন। এসব অপরাধে তার সর্বোচ্চ ২০ বছরের জেল হতে পারত।

আরও পড়ুনঃ   জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখলেন সুপ্রিম কোর্ট, বড় ধাক্কা খেলেন ট্রাম্প

ঘটনার পেছনের প্রেক্ষাপট- হামাস ও হিজবুল্লাহ নেতাদের হত্যার জবাবে ইরান গত ১ অক্টোবর, ইসরাইলে প্রায় ২শ’টি ক্ষেপণাস্ত্র ছোড়ে।

এরপর অক্টোবরের শেষদিকে ইসরাইলও ইরানে পাল্টা সামরিক হামলা চালায়।

আদালতের নথি অনুসারে, ১৭ অক্টোবর আসিফ দু’টি ‘টপ সিক্রেট’ নথি প্রিন্ট করেন। নথিগুলো ছিল ‘যুক্তরাষ্ট্রের একটি মিত্র দেশের এবং তাতে ছিল সেই মিত্রদেশটির শত্রুর বিরুদ্ধে সামরিক কার্যক্রমের পরিকল্পনা’।

এরপর আসিফ সেগুলোর ছবি তুলে কম্পিউটারে সম্পাদনা করে উৎস গোপন রাখার চেষ্টা করেন। তারপর সেই নথিগুলো তিনি এমন কিছু ব্যক্তিদের পাঠান যাদের সেগুলো দেখার অনুমতি ছিল না। সবশেষে অফিসেই কাগজগুলো কেটে ফেলেন।

আরও পড়ুনঃ   পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে ৮০ জনের বেশি নিহত

এই নথিগুলো পরে ‘মিডল ইস্ট স্পেকটেটর’ নামে টেলিগ্রামের একটি অ্যাকাউন্টে ছড়িয়ে পড়ে। এতে ইরানের ওপর সম্ভাব্য ইসরাইলি হামলার প্রস্তুতির তথ্য ছিল। তবে ইরানের কোথায় হামলা হবে সে বিষয়ে নথিতে কোনো তথ্য ছিল না

এদিকে, ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ জানায়, এসব নথি ন্যাশনাল জিওস্পাশিয়াল-ইন্টেলিজেন্স এজেন্সি (এনজিএ) তৈরি করেছিল। সেখানে ইসরাইলের একটি বিমানঘাঁটিতে বিমান চালনা অনুশীলন ও অস্ত্রসরবরাহ বিষয়ক তথ্য ছিল।

এই ফাঁসের কারণে ইসরাইল তাদের পাল্টা হামলা কিছুটা দেরিতে চালায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST