২৬ মে ২০২৫
অনলাইন সংস্করণ

মঙ্গলবার বন্ধ থাকবে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ

অনলাইন ডেস্ক : সরকারি চাকরি অধ্যাদেশ জারির পর তীব্র আন্দোলনের মধ্যে মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ে সব ধরনের দর্শনার্থীর প্রবেশ বন্ধ থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি মন্ত্রিপরিষদ বিভাগ, সব মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান তথ্য কর্মকর্তার কাছে পাঠানো হয়।

আরও পড়ুনঃ   নতুন নোট আসছে রোববার, নকশায় যা থাকছে

এতে বলা হয়, অনিবার্য কারণবশত আগামী মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে সব ধরনের দর্শনার্থীর প্রবেশ বন্ধ থাকবে।

গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ সরকারি চাকরি আইন সংশোধন করে অধ্যাদেশ আকারে জারি করার প্রস্তাবে অনুমোদন দেয়। এতে সরকারি চাকরিজীবীদের সহজে ও কম সময়ে শাস্তি দেওয়ার বিধান রয়েছে।

আরও পড়ুনঃ   ‘সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ তৈরির চেষ্টা করছে ছাত্রশিবির’

কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, এটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, এটি কালাকানুন ও নির্বতনমূলক।

রোববার সকাল থেকে দিনভর সচিবালয়ে বিক্ষোভ করেন কর্মকর্তা-কর্মচারীরা। তাদের আপত্তির মধ্যেই রাষ্ট্রপতির অনুমোদনের পর গতকাল রাতে অধ্যাদেশটি জারি করা হয়।

আজও সচিবালয়ে বিক্ষোভ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবারও বিক্ষোভের ডাক দিয়েছেন তারা।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST