২৬ মে ২০২৫
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জের সাবেক মেয়র জামিনে মুক্তির পর জেলগেটে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মো. মোখলেসুর রহমান জামিনে মুক্তির পর জেলগেট থেকে আবার গ্রেপ্তার হয়েছেন। আজ সোমবার জেলা কারাগারের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে গতকাল রোববার ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের দিন আদালতের মালখানা ভাঙচুর ও লুটপাটের মামলায় জজ আদালত থেকে জামিন পান তিনি।

বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ কারাগারের জেল সুপার মো. আমজাদ হোসেন বলেন, আদালতের জামিনের আদেশ পাওয়ার পর আজ (সোমবার) সকালে সাবেক মেয়র মোখলেসুর রহমানকে মুক্তি দেওয়া হয়। পরে জেলগেট থেকে পুলিশের একটি দল তাঁকে আটক করে নিয়ে গেছে।

আরও পড়ুনঃ   তাহেরপুর আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণের প্রথম ধাপ শেষ, প্রবেশ সড়কেই প্রতিবন্ধকতা

এর আগে ৬ মে ভোরে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে মোখলেসুর রহমানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। পরে তাঁকে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাঁকে ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের দিন আদালতের মালখানা ভাঙচুর ও লুটপাটের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। এ মামলায় সাত দিনের রিমান্ডেও ছিলেন তিনি।

আরও পড়ুনঃ   ফরিদপুরে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ১৪

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বলেন, আজকে জেলা কারাগারের সামনের রাস্তা থেকে সদর থানার পুলিশ ও ডিবি তাঁকে আটক করে। বৈষম্যবিরোধী ছাত্রদের ওপরে হামলার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামীকাল তাঁকে আদালতে তোলা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST