২৫ মে ২০২৫
অনলাইন সংস্করণ

টেকসই নগর প্রাথমিক স্বাস্থ্যসেবা ও ইউপিএইচসিএসডি প্রজেক্ট-২ এর কার্যক্রম বিষয়ে দুই দিনব্যাপী ওরিয়েন্টশন শুরু

স্টাফ রিপোর্টার : টেকসই নগর প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান এবং আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট-২ (ইউপিএইচসিএসডিপি) এর কার্যক্রম বিষয়ক দুই দিনব্যাপী ওরিয়েন্টশন শুরু হয়েছে। রোববার দুপুরে নগর ভবনের সিটি হল সভা কক্ষে আয়োজিত প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক খোন্দকার আজিম আহমেদ, এনডিসি।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউপিএইচসিএসডিপি-২ এর প্রকল্প পরিচালক খন্দকার মোঃ নাজমুল হুদা শামীম। অনুষ্ঠানমঞ্চে উপবিষ্ট ছিলেন রাসিকের সচিব মোছাঃ রুমানা আফরোজ, প্রকল্পের উপপরিচালক ডাঃ সাবরিনা হক, প্রকল্প সম্পর্কিত সার্বিক কার্যক্রমের তথ্য উপস্থাপন করেন প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম অফিসার ডাঃ ফারহানা হোসেন, রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এএফএম আঞ্জুমান আরা বেগম।

আরও পড়ুনঃ   বিকালে হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে

রাসিকের ফুড এন্ড স্যানিটেশন অফিসার শেখ আরিফুল হকের সঞ্চালনায় ওরিয়েন্টেশনে প্রকল্পের সিনিয়র প্রোগাম অফিসার আব্দুর রহিম, রাসিকের তত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, গবেষণা কর্মকর্তা মাহবুবুর রহমান, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান, ভ্যাটেরিনারী সার্জন ড. ফরহাদ উদ্দিন, সিটি হাসপাতালের ইনচার্জ ও আবাসিক চিকিৎসক তারিকুল ইসলাম বনি, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, পরিচালক স্বাস্থ্য কার্যালয়ের প্রতিনিধি, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি, পরিবার পরিকল্পনা কার্যালয়ের প্রতিনিধি, প্রজেক্ট ম্যানেজার, শিক্ষক প্রতিনিধি, ওয়ার্ড আরবান প্রাইমারী হেলথ কেয়ার কমিটির প্রতিনিধি, স্বাস্থ্যসেবা গ্রহিতা ও রাসিকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ নেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ট্রেনে কাটাপড়ে যুবকের মৃত্যু

উল্লেখ্য, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় রাজশাহীসহ দেশের ১১টি সিটি কর্পোরেশন, ১৮ পৌরসভায় স্বাস্থ্যসেবার এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। কর্মশালায় স্থানীয় ব্যবস্থাপনায় আগামীতে প্রকল্পের কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। রাজশাহী মহানগরীতে নগর স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক স্বাস্থ্য সেবার কার্যক্রম পরিচালিত হচ্ছে। নগর স্বাস্থ্য কেন্দ্রসমূহে স্বল্প ব্যয়ে স্বাস্থ্যসেবা, লাল কার্ডে বিনামূল্যে স্বাস্থ্য সেবা, মাতৃসদনসমূহে প্রজনন স্বাস্থ্য সেবা, শহরে বসবাসকারী জনগোষ্ঠী, দরিদ্র জনগোষ্ঠী, মহিলা ও শিশুদের স্বাস্থ্যসেবা, প্রাথমিক স্বাস্থ্য সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে। ওরিয়েন্টেশনে এ কার্যক্রম অব্যাহত রাখতে অংশীজনেরা বিভিন্ন মতামত ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

১০

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

১১

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১৩

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৭

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৮

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৯

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

২০

Design & Developed by: BD IT HOST