২১ মে ২০২৫
অনলাইন সংস্করণ

আম পাকাতে কেমিক্যাল ব্যবহার করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে আম পাকাতে কেমিক্যাল ব্যবহারের অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২০ মে) দুপুরে উপজেলার আহম্মেদপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক অভিযানে এই দন্ড প্রদান করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা শাখা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান।

আরও পড়ুনঃ   ‘দেশে পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি দুটি, একটি সেনাবাহিনী আরেকটি জামায়াত’

বিষয়টি নিশ্চিত করে মো. নাজমুল হাসান বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মনিটরিং এর অংশ হিসেবে বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর বাজারে আজ অভিযান চালানো হয়। এসময় মেসার্স দয়াল ট্রেডার্স আড়তে অপরিপক্ক আমে ইথোফেন নামের ক্যামিকেল মেশানোর সময় হাতেনাতে তা ধরা হয়। এর দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ৪৫ ধারা অনুযায়ী আড়তের মালিক শাজাহান আলি কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

আরও পড়ুনঃ   ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়াতে লিগ্যাল নোটিশ

অভিযানে জেলা আনসারের ব্যাটালিয়নের একটি চৌকস দল তাকে সহযোগিতা করেন বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

২

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৩

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৪

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৫

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৬

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৭

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

৯

অবৈধ যান, ঝরছে প্রাণ

১০

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১১

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১২

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৩

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৫

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৬

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৭

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৮

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST