১৯ মে ২০২৫
অনলাইন সংস্করণ

পুত্রবধূকে পিটিয়ে ‘মৃত ভেবে’ ফেলে গেলেন শ্বশুর-শাশুড়ি

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জিয়াসমিন (৩২) নামের এক গৃহবধূকে তাঁর শ্বশুর ও শাশুড়ি বেধড়ক মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার (১৮ মে) সকালে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের চাকলা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মারধরের শিকার হয়ে ওই গৃহবধূ অচেতন হয়ে পড়েন। এই অবস্থায় অভিযুক্ত শ্বশুর ও শাশুড়ি তাঁকে ফেলে রেখে চলে যান। পরে গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা। ধারণা করা হচ্ছে, মৃত ভেবে জিয়াসমিনকে ফেলে রেখে যান তাঁর শ্বশুর-শাশুড়ি।

আরও পড়ুনঃ   রাজশাহী সীমান্ত থেকে বিদেশি অস্ত্র উদ্ধার

আহত জিয়াসমিন ওই গ্রামের আতিকুল ইসলামের স্ত্রী। ঘটনার সময় আতিকুল বাড়িতে ছিলেন না বলে জানা গেছে।

প্রতিবেশীদের ভাষ্য, শ্বশুর সাইদুর রহমান মিয়া (৭০) ও শাশুড়ি আয়েশা বেগম মিলে জিয়াসমিনকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে জ্ঞান হারান তিনি। পরে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুনঃ   বাগমারায় অবৈধ ভাবে পুকুর খনন করতে আসা ভেকু উঠিয়ে দিলো এলাকাবাসী

জিয়াসমিনের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে নানাভাবে তাঁকে নির্যাতন করে আসছিলেন শ্বশুর-শাশুড়ি। এ নিয়ে একাধিকবার স্থানীয় সালিস-বৈঠকও হয়েছে।

অভিযুক্ত দুজনই ঘটনার পর থেকে পলাতক। তাঁদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ঘটনাটি পারিবারিক কলহজনিত। একটি পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

১০

চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

১১

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

১২

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৩

গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

১৪

চারঘাটে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

১৫

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

১৭

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে চার অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

১৮

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

১৯

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

২০

Design & Developed by: BD IT HOST