২৪ মে ২০২৪
অনলাইন সংস্করণ

বাগমারায় অবৈধ ভাবে পুকুর খনন করতে আসা ভেকু উঠিয়ে দিলো এলাকাবাসী

হেলাল উদ্দিন বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের কোনাবাড়িয়া মৌজায় ফসলী জমিতে অবৈধ ভাবে পুকুর কনন করতে আসা ভেকু মেশিন উঠিয়ে দিয়েছে এলাকাবাসী। বৃহস্পতিবার (২৩মে) বেলা এগারোটার দিকে তালঘরিয়া, কোনাবাড়িয়া ও রায়াঁপুর গ্রামের জমি মালিকরা ও এলাকাবাসী একত্রিত হয়ে পুকুর খননে বাধা দেয়। স্থানীয়দের তোপের মুখে পরিস্থিতি বেগতিক দেখে পুকুর খননের উদ্যোক্তা সোহাগ ও আফজাল ভেকু মেশিন উঠিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে সোহাগ জানান, আমি আমার জমিতে একটি কুপ খননের জন্য ভেকু এনেছিলাম। যেহেতু লোকজন চাচ্ছেনা সেজন্য আমি ভেকু উঠিয়ে নিয়ে যাবো।

আরও পড়ুনঃ   সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষক নিহত

জানা যায়, হামিরকুৎসা ইউনিয়নের রায়াঁপুর ও তালঘরিয়া গ্রামের মাঝখানে ফসলী জমিতে কয়েক মাস আগে কতিপয় ব্যাক্তি প্রভাব খাটিয়ে অবৈধ ভাবে পুকুর খননের জন্য রাতের আঁধারে ভেকু মেশিন জমিতে নিয়ে আসে। খবর পেয়ে আশে-পাশের কয়েক গ্রামের জমি মালিকরা এসে বাধাঁ দেয়। এক পর্যায়ে যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। ভেকু মেশিন উঠিয়ে দেয়া হয় জমি থেকে। আবারও বুধবার গভীর রাতে সোহাগের নেতৃত্বে কতিপয় প্রভাবশালী জোর পূর্বক পুকুর খননের জন্য ভেকু নিয়ে আসে। এ খবর ছড়িয়ে পড়লে জমি মালিকরা একত্রিত হয়ে পুকুর খনন কাজে বাধা প্রদান করে এবং রাস্তায় সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে প্রতিবাদ জানায়।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠী সম্প্রদায়ের মাঝে বাড়ন্ত হাঁস বিতরণ

তালঘরিয়া গ্রামের মোতালেব, ইব্রাহিম, ওহাব, রফাতুল্লাহ, লিটন সরদার, এনামুল, ওমর আলী, ওয়াজেদ আলী, শামীম, আমিনুল, আহসান, কাশেম, জলিল, কামাল হোসেনসহ শতাধিক জমি মালিকরা জানান, আমাদের শেষ অবলম্বনটুকু এখানে রয়েছ্ সামান্য জমি থেকেই আমরা ফসল উৎপাদন করে জীবীকা নির্বাহ করি। ভবিষ্যতে যেন কেহ অবৈধ ভাবে প্রভাব খাটিয়ে ফসলী জমিতে পুকুর খনন করতে না পারে সেজন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১১

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১২

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৩

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৫

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৬

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৮

রাজশাহীর নতুন এসপির যোগদান

১৯

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST