৫ মে ২০২৫
অনলাইন সংস্করণ

বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করল শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক : এ মাসেই সংযুক্ত আরব আমিরাত সফরে যাবে বাংলাদেশ। এরপর পাকিস্তানের বিপক্ষেও সিরিজ খেলবে টাইগাররা। এই দুই সিরিজ শেষে আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজের সময় সূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

আসন্ন এই সফরে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

আরও পড়ুনঃ   ‘চার মেয়াদে দায়িত্বে ছিলাম, নিজেকে ভাগ্যবান মনে করি’

পাকিস্তান সফর শেষ করে দেশে ফেরার পর শ্রীলঙ্কার বিমান ধরবেন বাংলাদেশের ক্রিকেটাররা। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ১৩ জুন শ্রীলঙ্কায় পা রাখবে তারা। ১৭ জুন গল টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। সিরিজের শেষ টেস্ট হবে ২৫ জুন। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোর সিংহলিজ স্পোর্টস কমপ্লেক্সে।

২ জুলাই হবে সিরিজের প্রথম ওয়ানডে। পরের ম্যাচ ৫ জুলাই। দুটি ম্যাচই হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে পাল্লেকেলেতে, ৮ জুলাই। সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির।

আরও পড়ুনঃ   ২৬ জেলায় বইছে তাপপ্রবাহ

পরবর্তীতে হবে টি-টোয়েন্টি সিরিজ। ১০ জুলাই পাল্লেকেলেতেই হবে প্রথম টি-টোয়েন্টি। পরের ম্যাচ ১২ জুলাই, ডাম্বুলাতে। সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি : চরম অনিশ্চয়তায় কৃষকরা

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

বাংলাদেশ থেকে অস্কারে যাওয়ার দৌড়ে পাঁচ সিনেমা

সৌদির তায়েফে ড্রোন হামলায় একজন নিহত, গুরুতর আহত দুই

আবারও প্রেসিডেন্ট নির্বাচন করবেন এরদোয়ান

নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ

বাগমারায় ১০ দিনেও মেলেনি নিখোঁজ দুই জা-এর সন্ধান

বিজিবির উদ্যোগে বিকল্প কর্মসংস্থান প্রশিক্ষণে ২০ জনের মাঝে সনদপত্র বিতরণ

নাটোরের বাগাতিপাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

দুর্গাপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১০

এসআরবি-এর যৌথ অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

গোদাগাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৪

নিয়ামতপুরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

১৫

মোহনগঞ্জ হাসপাতালে জনবল ও সরঞ্জাম সংকটে সেবা ব্যাহত: চরম ভোগান্তিতে হাওরাঞ্চলের লাখো রোগী

১৬

রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই

১৭

রায়পুরে জিপিএ-৫ ও ট্যালেন্টপুল কৃতীশিক্ষার্থীদের সংবর্ধনা

১৮

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে জয়পুরহাটে সচেতনতামূলক সেমিনার

১৯

নিয়ামতপুরে ৮ মাসে ২০০ জনের আত্মহত্যার চেষ্টা

২০

Design & Developed by: BD IT HOST