১২ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

মোহনপুরে মৌগাছি ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বিশাল ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুরে মৌগাছি ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় উপজেলার মৌগাছি বাজার সংলগ্ন বাটুপাড়া কারিগরি কলেজ মাঠে এই সভা ও ইফতার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান থেকে আগামীতে দেশে ইসলামী শরিয়া প্রতিষ্ঠার লক্ষে ‘সৃষ্টি আল্লাহর, আইনও চলবে তার’ স্লোগানে সব পাড়া-মহল্লায় জনগণের কাছে যাওয়ার ঘোষণা দিয়েছেন দলটির নেতারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন দলটির মোহনপুর উপজেলা আমির মুফাসসিরে কুরআন মাওলানা জিএএম আব্দুল আওয়াল ও নায়েবে আমির ইসলামী গবেষক আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর মৌগাছি ইউনিয়নের আমির বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ ও সমাজসেবক আলহাজ্ব মাওলানা মো. সাদেকুল আলম।

আলোচনা সভায় উপজেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল আজিজ, শ্রমিক কল্যাণ ফেডারেশন মোহনপুর উপজেলার সভাপতি আবু বকর সিদ্দিক, আদর্শ শিক্ষক ফেডারেশন মোহনপুর উপজেলা সেক্রেটারি মাওলানা এমদাদুল হক, অধ্যাপক আব্দুল মতিন, উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সহ সম্পাদক সেলিম রেজা, মৌগাছি ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির আয়েজ উদ্দিন, সাবেক ছাত্রশিবির নেতা ফিরোজ আলীসহ জামায়াত এবং এর অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন ও ইসলামী ছাত্রশিবিরের অন্যান্য নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠানে বিএনপি নেতা কামাল হোসেন ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   আওয়ামী লীগ রচিত এই সংবিধান জনগণ মানে না : বুলবুল

প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর আবুল কালাম আজাদ বলেন, সব পার্টি দেখা শেষ, আগামী দিনে ইসলামের বাংলাদেশ। ১৭ বছরে স্বৈরাচার সরকার অতিষ্ঠ করে তুলেছিল। আল্লাহর মদদে গুষ্টিসহ বিদায় নিয়েছে। আমরা চাই, বাংলাদেশে কুরআনের আইন চালু করতে। সালাত যেমন ফরজ, দ্বীন ইসলাম কায়েম করা তেমন ফরজ।

জামায়াত নেতারা বলেন, গত ১৫ বছর ৬ মাসে অনেককিছু দেখলাম, অনেক মিশন দেখলাম, দিনের ভোট রাতে দেখলাম, ভোটারবিহীন নির্বাচন দেখলাম, সব দেখা শেষ। আগামীর বাংলাদেশ, কুরআনের বাংলাদেশ। জামায়াত ক্ষমতা নয়, কুরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে। জল ছাড়া যেমন মাছ বাস করতে পারে না, তেমন ইসলামী আইন ছাড়া মুসলিমরা চলতে পারে না। ‘সৃষ্টি আল্লাহর, আইন হবে তাঁর’- স্লোগানে জামায়াত নেতারা পাড়া-মহল্লায় জনগণের কাছে যাবে বলেও ঘোষণা দেন দলটির নেতারা।

আরও পড়ুনঃ   নওগাঁ-১ আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বিজয়ী

জামায়াতে ইসলামীর মৌগাছি ইউনিয়ন আমির আলহাজ্ব মাওলানা সাদেকুল আলম জানান, দীর্ঘ কয়েক বছর পর এবার উৎসবমুখরভাবে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। সফলভাবে সম্পন্ন করায় ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীকে ধন্যবাদ জ্ঞাপন করে উর্ধতন সংগঠনের নির্দেশনার আলোকে আগামী নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার আহবানও জানান তিনি।

এদিন অনুষ্ঠান শেষে মাগরিব নামাজের পর জামায়াত নেতৃবৃন্দকে নিয়ে মৌগাছি বাজারে গণসংযোগ করেন দলটির মনোনীত এমপি প্রার্থী আবুল কালাম আজাদ। গণসংযোগে সমর্থন ও দোয়া প্রার্থনা করেন তিনি। এ সময় জামায়াত মনোনীত প্রার্থীকেই ভোট দিয়ে নির্বাচিত করার প্রতিশ্রুতি দেন স্থানীয়রা। গণসংযোগে উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল আজিজ ও মৌগাছি ইউনিয়ন আমির মাওলানা সাদেকুল আলমসহ অন্যান্য নেতারা অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

অঞ্জনস ইন্টারন্যাশনাল র‌্যাপিড দাবায় মিনহাজের শিরোপা জয়

ভাঙ্গায় কৃষকদের মাঝে বিনামুল্যে ধান বীজ, সার ও গাছের চারা বিতরণ

মাদক কারবারিদের ঘৃণা ও সামাজিকভাবে বয়কট করতে হবে : ভূমিমন্ত্রী

দেশকে জুয়া ও মাদকমুক্ত করার পদক্ষেপ নেয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

রাজশাহী ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন ২৭ জুন

১০

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

১১

বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন

১২

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

১৩

মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

নগরীতে ইসকাফ সিরাপসহ ডিবির হাতে মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নগরীতে অ্যালকোহল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৬

রাবির সঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে আগ্রহী অস্ট্রেলিয়া

১৭

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় চীনা বিনিয়োগকারীদের আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

১৯

রাজশাহীতে ৪৯ বোতল ইসকাফ সিরাপ ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST