২৭ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ফের কপাল পুড়ল ইসমাইলের, বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্সে যাচ্ছেন জহির

অনলাইন ডেস্ক : চীনের নানজিংয়ে ২১-২৩ মার্চ বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ হবে। এই প্রতিযোগিতায় বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন আগে সাবেক দ্রুততম মানব ইমরানুর রহমানকে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছিল। ইমরান ব্যক্তিগত কারনে জাতীয় অ্যাথলেটিক্স ও বিশ্ব ইনডোর থেকে নাম প্রত্যাহার করে নেন।

পরবর্তীতে সদ্য সমাপ্ত জাতীয় অ্যাথলেটিক্সের পর ৪০০ মিটারে প্রথম হওয়া জহির রায়হানকে বিশ্ব ইনডোরে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। ফেডারেশন সাবেক দ্রুততম মানব ইমরানকে বিশ্ব ইনডোরে ১০০ মিটারে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে রেখেছিল। জায়গা পাচ্ছেন না দেশের বর্তমান দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল।

আরও পড়ুনঃ   দেশের উন্নয়ন ও শান্তির জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে- সাংগ্রাই উৎসবে পার্বত্য প্রতিমন্ত্রী

বর্তমান দ্রুততম মানব মোঃ ইসমাইলের পরিবর্তে জহির কেন ? এমন প্রশ্নের উত্তরে ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, ‘গত বছর এশিয়ান ইনডোরে জহির রৌপ্য জিতেছে। তাই এবার বিশ্ব ইনডোরে তাকে আমরা নির্বাচিত করেছি। ইসমাইল, জহির সহ আরো দুই একজনের ব্যাপারে আমরা চুলচেরা বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নিয়েছি।’

একজন অ্যাথলেটই আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করলে অধিকাংশ ক্ষেত্রে বাংলাদেশ থেকে দ্রুততম মানবই প্রতিনিধিত্ব করেন। বাংলাদেশের অ্যাথলেটিক্সে দীর্ঘদিন এই চর্চা থাকলেও ইসমাইল ২০২১ সালে দ্রুততম মানব হয়েও টোকিও অলিম্পিকে খেলতে পারেননি। এ নিয়ে আক্ষেপ ও ফেডারেশনের সমালোচনা করায় বহিষ্কার হন। ২০২২ সাল থেকে ইংল্যান্ড প্রবাসী ইমরানুর রহমান বাংলাদেশর দ্রুততম মানব হয়ে আবার আন্তর্জাতিক পর্যায়ে সব জায়গায় প্রতিনিধিত্ব করেছেন।

আরও পড়ুনঃ   রাকসু নির্বাচন : ডোপ টেস্টে ৮৪১ জন প্রার্থীর নমুনা সংগ্রহ

এবার ইমরান জাতীয় পর্যায়ে খেলেননি। ইমরানের অনুপস্থিতিতে ইসমাইল আবার দ্রুততম মানব হয়েও আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব করতে পারছেন না। এ নিয়ে বাংলাদেশের বর্তমান দ্রুততম মানবের আক্ষেপ জড়ানো বক্তব্য ‘নো কমেন্টস!’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১০

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১১

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

১২

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

১৩

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৪

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

১৫

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

১৬

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

১৭

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

১৮

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

১৯

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST