২৭ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

চাকরিচ্যুতদের পুনর্বহাল-বকেয়া বেতন পরিশোধের দাবি

অনলাইন ডেস্ক : বিনা কারণে চাকরিচ্যুতদের পুনর্বহাল ও বকেয়া বেতন পরিশোধের দাবি নিয়ে সমাবেশ কর্মসূচি পালন করছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ ও ঐক্য পরিষদের ব্যানারে আউটসোর্সিং কর্মীরা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে এ দাবি জানান তারা।

বক্তারা বলেন, আমরা অবহেলিত আউটসোর্সিং, দৈনিকভিত্তিক ও প্রকল্পভুক্ত কর্মচারী। আমরা কোনো বৈষম্য চাই না, চাই মর্যদাপূর্ণ জীবন ধারণের অধিকার। সরকারি আধাসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ঠিকাদার প্রথা বাতিল করে বিনা কারণে চাকুরিচ্যুতদের পুনর্বহাল ও বকেয়া বেতন পরিশোধ করতে হবে, আমাদের দাবি এটাই।

আরও পড়ুনঃ   রাজশাহীর নতুন এসপির যোগদান

তারা বলেন, এছাড়া বাজার মূল্য ও জীবন যাত্রার ব্যয় বিবেচনায় রেখে কর্মচারীদের মাসিক বেতন ন্যূনতম ২৫ হাজার টাকা, উৎসব ভাতা চালু ও প্রতি বছর ৫ শতাংশ বেতন বৃদ্ধি নিশ্চিত করতে হবে নয়তো আমরা চলতে পারছি না। পাশাপাশি অবিলম্বে বকেয়া বেতন পরিশোধ ও টেন্ডার জটিলতা নিরসন এবং সকল অনিয়মের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আমাদের কর্মজীবী নারীদের জন্য আন্তর্জাতিক আইন অনুযায়ী ন্যূনতম ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করতে হবে এবং কর্মঘণ্টা শ্রম আইনের ভিত্তিতে নির্ধারণ করতে হবে।

আরও পড়ুনঃ   রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যেগে চিত্রাংকন প্রতিযোগিতা এবং শিক্ষনীয় গেম অনুষ্ঠিত

সমাবেশে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ ও ঐক্য পরিষদের সভাপতি মাহবুবুর রহমান আনিস সহ তিন শতাধাকি আউটসোর্সিং কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১০

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১১

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১২

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৩

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৪

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৫

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১৬

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৭

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

১৮

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

১৯

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

২০

Design & Developed by: BD IT HOST