২২ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজশাহী বিভাগে কর্মরত সরকারি কর্মচারী ও তাদের সন্তানদের অংশগ্রহণে ৩৬তম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।
এ উপলক্ষে সকালে পতাকা উত্তোলন, মার্চপাস্ট, মশাল প্রজ্জ্বলন এবং মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শণ করা হয়।
প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, বিভিন্ন উপজেলা ও জেলা পর্যায়ে যারা চ্যাম্পিয়ন হয়েছে তারাই বিভাগীয় পর্যায়ে এসেছে। আজকে সেরাদের প্রতিযোগিতা হবে, তাদের সেরা পারফর্মেন্স দেখব। ক্রীড়ার যে নিয়ম-কানুন আছে তার প্রতি শ্রদ্ধা রেখে আমরা পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার সাথে এ প্রতিযোগিতা উপভোগ করব।
তিনি বলেন, এই খেলার ধারণা নিয়ে খেলোয়াড়রা স›ুদর বাংলাদেশ বিনির্মাণে সামনে এগিয়ে যাবে।
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক এ.কে.এম আবদুল্লাহ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের পরিচালক পারভেজ রায়হান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার ও মো. আক্তার জামীল এবং জেলা প্রশাসক আফিয়া আখতার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের রাজশাহী বিভাগের পরিচালক তারেক রহমান।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিভাগীয় কমিশনার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর কাটাকালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : এলজিআরডি মন্ত্রী

জুলাই আন্দোলনে আহত যোদ্ধার পাশে ডিসি ফরিদা খানম

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

১০

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি, ভ্যানচালককে গণপিটুনি

১১

রাজশাহীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

১২

রাবি উপাচার্যের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৩

গুজব ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

১৫

নাগরিক সেবার দীর্ঘসূত্রতা ও প্রসাসনিক অব্যবস্থাপনায় অসন্তোষ ভূমি প্রতিমন্ত্রীর

১৬

বিজিবি কর্তৃক রাজশাহী’র গোদাগাড়ী সীমান্ত হতে হেরোইন জব্দ

১৭

মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার : এলজিআরডি মন্ত্রী

১৮

বাঘায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, এস্কেভেটর অকেজো ও যন্ত্রাংশ জব্দ

১৯

নিয়ামতপুরে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST