২০ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ফিলিস্তিন বিক্রির জন্য নয় : মাহমুদ আব্বাস

অনলাইন ডেস্ক : নিজেদের ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি পরিকল্পনা প্রত্যাখ্যানের কথা পুনর্ব্যক্ত করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি বলেছেন, ফিলিস্তিন বিক্রির জন্য নয়।

এমনকি গাজা, পশ্চিম তীর বা জেরুজালেম— ফিলিস্তিনের কোনও অংশই পরিত্যাগ করা হবে না বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বুধবার আবারও বলেছেন— তার দেশ “বিক্রয়ের জন্য নয়” এবং একইসঙ্গে ফিলিস্তিনি জনগণের বাস্তুচ্যুতির যেকোনও পরিকল্পনা প্রত্যাখ্যানও করেছেন তিনি।

ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, কেন্দ্রীয় পশ্চিম তীরের রামাল্লায় ফাতাহর কেন্দ্রীয় কমিটির একটি সভার উদ্বোধনী বক্তৃতার সময় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এসব কথা বলেন।

আরও পড়ুনঃ   ব্রাজিলে অভ্যুত্থানচেষ্টায় বলসোনারো সরাসরি জড়িত ছিলেন

শনিবার শেষ হওয়া আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলনে তার অংশগ্রহণের কথা উল্লেখ করে এদিন আব্বাস বলেন, তিনি ফিলিস্তিনি জনগণকে বাস্তুচ্যুত করার যেকোনও প্রচেষ্টার বিরুদ্ধে ফিলিস্তিনের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিন বিক্রির জন্য নয়। ফিলিস্তিনের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে গাজা, পশ্চিম তীর বা জেরুজালেমসহ ফিলিস্তিনি ভূখণ্ডের কোনও অংশই ছেড়ে দেওয়া হবে না বলেও জোর দেন তিনি।

আরও পড়ুনঃ   ইসরায়েলের অবরোধে হজে যেতে পারলেন না গাজার ২৫০০ ফিলিস্তিনি

এছাড়া প্রেসিডেন্ট আব্বাস এদিন “ফিলিস্তিনি সংকটের রাজনৈতিক সমাধানের ভিত্তি হিসাবে আন্তর্জাতিক বৈধতা এবং আরব শান্তি উদ্যোগকে মেনে চলার গুরুত্বের ওপরও জোর দিয়েছেন”।

২০০২ সালে বৈরুতে আরব লীগের শীর্ষ সম্মেলনে গৃহীত আরব শান্তি উদ্যোগে ১৯৬৭ সীমানার মধ্যে একটি স্বীকৃত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে।

এদিকে আব্বাস সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের বিবৃতিকে স্বাগত জানিয়েছেন। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে তার সাক্ষাতের সময় তিনি ফিলিস্তিনি জনগণকে বাস্তুচ্যুত করার যেকোনও প্রচেষ্টাকে তার দেশের দৃঢ় প্রত্যাখ্যানের কথা পুনর্নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST