১৪ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

১৪ ফেব্রুয়ারিকে জাতীয় সুন্দরবন রক্ষা দিবস হিসেবে ঘোষণার দাবি

অনলাইন ডেস্ক : ১৪ ফেব্রুয়ারিকে জাতীয় সুন্দরবন রক্ষা দিবস হিসেবে ঘোষণাসহ ১০ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় জাদুঘরের সামনে বাপা আয়োজিত সুন্দরবন বিনাশী গৃহীত সব প্রকল্প বন্ধের দাবিতে শীর্ষক এক নাগরিক সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়।

বাপার অন্যান্য দাবিগুলো হচ্ছে— উজানের বন্ধু রাষ্ট্রের সঙ্গে সফল আলোচনার মাধ্যমে সুন্দরবনের জন্য মিঠা পানির সরবরাহ নিশ্চিত করতে হবে, সুন্দরবন বিনাশী গৃহীত সব প্রকল্প বন্ধ করতে হবে, সুন্দরবনের পার্শ্ববর্তী বা অভ্যন্তরের নির্মাণাধীন ও পরিকল্পিত সরকারি-বেসরকারি সব প্রকল্প ও স্থাপনা নির্মাণ অবিলম্বে বন্ধ ও অপসারণ করতে হবে, বনের পাশ ঘেঁষে বরাদ্দ করা সব শিল্প ও আবাসন প্লট বন্ধ করতে হবে;. অপরিকল্পিত গাছকাটা, পশু-পাখি হত্যা ও মাছ ধরা অবিলম্বে বন্ধ করতে হবে, বনের গাছে অগ্নি সংযোগ এবং বিষ প্রয়োগে জলজ প্রাণী ও মাছ হত্যা কঠোর হস্তে দমন করতে হবে, সুন্দরবনের মধ্যকার নৌ-চলাচল হ্রাস, নৌ-দুর্ঘটনা প্রশমন, নদীর তলায় ডুবে থাকা নৌযান অপসারণ করতে হবে, সুন্দরবনের সব পোল্ডার অপসারণ করতে হবে, বন বিভাগের জনবল বৃদ্ধি ও তাদের কাজের পরিধি, একাগ্রতা, সক্ষমতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং কয়লা ভিত্তিক বিদ্যুৎ বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব দিতে হবে।

আরও পড়ুনঃ   হৃদয়ের ঝোড়ো ব্যাটিংয়েও ধুঁকে ধুঁকে জিতল বাংলাদেশ

মানববন্ধনে বাপার সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ তালুকদার বলেন, পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে বনভূমির পরিমাণ ২৫ শতাংশ থাকলেও বাংলাদেশে এ সংখ্যা কমতে কমতে ১০ শতাংশ অবশিষ্ট আছে। যার ফলে দেশে একটার পর একটা প্রাকৃতিক দুর্যোগ ধেয়ে আসছে। উন্নত রাষ্ট্রগুলো দেশের উন্নয়ন করতে তাদের বনভূমির ওপর হাত দেয় না। অথচ আমাদের দেশের উন্নয়গুলো প্রকৃতিকে ধ্বংস করে গড়ে উঠেছে। অন্তর্বর্তীকালীন সরকারে প্রথমেই দেশের প্রাণ-প্রকৃতি রক্ষায় হাত দেওয়া উচিত ছিল।

সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির বলেন, বিতাড়িত আওয়ামী সরকারের নেওয়া সুন্দরবন বিনাশী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ফলে সুন্দরবনের চরিত্র বিনষ্ট হয়েছে। বনের প্রাকৃতিক সম্পদ বিনষ্ট হয়েছে। এই বনের সঙ্গে যাদের জীবন জীবিকা জড়িত তারা আজ মানবেতর দিনাতিপাত করছে। নদী ও খালগুলোতে মাছ পাওয়া যায় না, এলাকাটা সবসময় ধোঁয়াচ্ছন্ন থাকে, অত্র এলাকার গাছের পাতার ওপর ছাইয়ের স্তর পড়ার ফলে গাছ জীবন চক্র ভীষণভাবে বাধাগ্রস্ত হচ্ছে। মাওয়ালীরা মধু পায় না, মাছের প্রজনন নষ্ট হয়েছে, বন্যপ্রাণীর সংখ্যা অনেক কমেছে। জলবায়ুর বিরূপ আচরণ দেখা দিয়েছে অতি গরম অনুভূত হচ্ছে। ১৪ ফেব্রুয়ারিকে জাতীয় সুন্দরবন দিবস হিসেবে ঘোষণার আহ্বান জানাচ্ছি।

আরও পড়ুনঃ   স্কুল ব্যাগে মিলল শক্তিশালী বোমা, বিস্ফোরণ ঘটাল বোম্ব ডিসপোজাল ইউনিট

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বিগত সরকারের করে যাওয়া অনেক দুর্নীতির সংস্কার করছে, পরিবেশের অনেক জায়গায় সংস্কার কাজ চলমান কিন্তু বিগত সরকারের সুন্দরবন ধ্বংসের সংস্কারের বিষয়ে কোনো উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না, যা পরিবেশবাদীদের ভাবিয়ে তুলেছে।

প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন বাপার নির্বাহী সদস্য ও কোষাধ্যক্ষ জাকির হোসেন, যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস, ড. মাহবুব হোসেন, বাপা নির্বাহী সদস্য ড. হালিম দাদ খান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারুশ্রী জুয়েলার্স’ পরিদর্শনে রাসিক প্রশাসক

সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে দেশের রপ্তানি আয় বৃদ্ধি সম্ভব : বাণিজ্যমন্ত্রী

রাজশাহীতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের ব্যাপক প্রস্তুতি

পবিত্র আশুরা উদযাপনে আরএমপি’র নিষেধাজ্ঞা

রাজশাহী নগরজুড়ে বিএনপির অবস্থান কর্মসূচি

দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

রাসিকে ৬৬ হাজার ৩শ ৯৫ জন শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ : রিজভী

ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’

১০

এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, জর্ডানের বিদায়

১১

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে ৬ জেলায় সেনা মোতায়েন : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সরকারের লক্ষ্য ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে কমিয়ে আনা : বাণিজ্যমন্ত্রী

১৩

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করলেন আইনমন্ত্রী

১৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

১৫

রাজশাহী বিভাগের ২৭ লাখ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

১৬

বীর মুক্তিযোদ্ধাদের মাঝে জেলা পরিষদের চেক বিতরণ

১৭

রাজশাহীতে ছেলের হাতে স্কুলশিক্ষক বাবার মৃত্যু

১৮

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

১৯

যোগব্যায়াম ভারত-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য নিদর্শন : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST