১০ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

আরএমপি সদর দপ্তরে আইজিপি’র মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : আরএমপি সদর দপ্তরে রাজশাহী বিভাগে কর্মরত বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আইজিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবারর১০ ফেব্রুয়ারি বিকেল ৩:৪৫ টায় আরএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম, বিপিএম।

আইজিপি আরএমপি সদর দপ্তরে পৌঁছালে তাঁকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি)মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমানের নেতৃত্বে একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। মতবিনিময় সভার সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

আরও পড়ুনঃ   উইজডেন প্রকাশিত শতাব্দীর সেরা ১৫ টেস্ট সিরিজের দুটিতে বাংলাদেশ

সভায় রাজশাহীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসময় আইজিপি বর্তমানে সারাদেশের অস্থিতিশীলতা প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ ফলপ্রসূ করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুনঃ   প্রধান উপদেষ্টা আজ বিকেলে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন

এর আগে সকাল সাড়ে ১১ টায় তিনি রাজশাহী জেলা প্রশাসনের কার্যালয়ে রাজশাহী’র আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন।

আরএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি, রাজশাহী জেলার পুলিশ সুপার ফারজানা ইসলামসহ রাজশাহী বিভাগের পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।-খবর বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১০

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১১

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১২

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৩

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৪

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৫

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১৬

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৭

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

১৮

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

১৯

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

২০

Design & Developed by: BD IT HOST