২৮ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

৫ ঘণ্টা পর হ্যাকিং থেকে মুক্ত এনএসসির ওয়েবসাইট

অনলাইন ডেস্ক : দেশের সকল ক্রীড়া স্থাপনা নির্মাণ-রক্ষণাবেক্ষণসহ সকল ফেডারেশন/ক্রীড়া সংস্থাকে তদারকি করে থাকে এই প্রতিষ্ঠান। সেই এনএসসির ওয়েবসাইট আজ (মঙ্গলবার) হ্যাকারদের কবলে পড়েছে। প্রায় ৫ ঘণ্টা পর হ্যাকিং থেকে মুক্ত হয় সেটি।

বিকেল সোয়া ৪টার দিকে এনএসসির ওয়েবসাইট হ্যাক হয়েছে। সোয়া ৯টার দিকে সচল করা হয় ওয়েবসাইটটি। হ্যাকারদের কবলে থাকাকালে ডেস্কটপ/ল্যাপটপ থেকে এনএসসি ওয়েবসাইট ব্রাউজ করলে সনাতন ধর্ম সংক্রান্ত কয়েকটি লাইন প্রদর্শিত হয়। মোবাইল ব্রাউজিংয়ে অবশ্য ওয়েবসাইটের কিছু অংশ কাজ করছে, আবার কিছু সময় দেখা যায় ‘হ্যাকড’ লেখা। এনএসসি’র ওয়েবসাইট সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অনুমান– ভারতীয় হ্যাকার গ্রুপ এটা করেছে।

আরও পড়ুনঃ   সাগর-রুনি হত্যার বিচারের বাধা কেটে গেছে : স্থানীয় সরকার উপদেষ্টা

জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান। সকল মন্ত্রণালয় ও অধীনস্থ প্রতিষ্ঠানের ওয়েবসাইট তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মূলত তত্ত্বাবধান করে। জাতীয় ক্রীড়া পরিষদ কম্পিউটার কাউন্সিলকে বিকেলেই বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়। এরপর থেকেই দ্রুত সমাধানের চেষ্টা চালায় কম্পিউটার কাউন্সিল।

আরও পড়ুনঃ   রাষ্ট্রীয় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে লজ্জা লাগে: বাণিজ্য উপদেষ্টা

এদিকে, গত বছরের ৮ ডিসেম্বর হ্যাক হয়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফেসবুক পেজ। দেড় মাস পেরিয়ে গেলেও সেই পেজটি উদ্ধার করা যায়নি। এর মাধ্যমে মূলত বাফুফের আইটি নিরাপত্তার দুর্বলতাই প্রকাশ পাচ্ছে!

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST