২০ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ট্রাম্পের পুত্র ব্যারন যেন আমেরিকার সবচেয়ে দীর্ঘকায় রহস্য

অনলাইন ডেস্ক : নির্বাচনের পর কয়েক সপ্তাহ ধরে ডোনাল্ড ট্রাম্পের সর্বকনিষ্ঠ পুত্র ব্যারন ট্রাম্পকে নিয়ে দুটি ভিডিও ভাইরাল হয়। একটি ভিডিওতে শিশুকালের ব্যারনকে ভুলভাবে ‘সুটকেস’ উচ্চারণ করতে দেখা যায়। এটি তাঁর শৈশবের সরলতাকেই ফুটিয়ে তোলে এবং টিকটকে এটি দ্রুত জনপ্রিয়তা পায়।

অন্য ভিডিওটি বর্তমান সময়ের ব্যারনের। ১৭ সেকেন্ডের এই ক্লিপে দেখা যায়, তিনি ইউএফসির প্রতিষ্ঠাতা ডানা হোয়াইটকে অভ্যর্থনা জানাচ্ছেন। ডানাকে তিনি বলছিলেন, ‘হ্যালো, কেমন আছেন? আপনাকে অবশেষে দেখতে পেয়ে ভালো লাগছে।’ এই ভিডিওতে ব্যারনের কণ্ঠ প্রথমবার শুনে অনেকেই অবাক হয়েছেন।

রহস্যময় এই ট্রাম্প পুত্রের বিষয়ে সোমবার স্লেট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর সম্পর্কে খুব কম মানুষই জানেন। তিনি যখন শিশু ছিলেন, মা মেলানিয়ার প্রভাবে তাঁর স্লোভেনীয় উচ্চারণে কথা বলা ছাড়া আর কোনো পরিচিতি নেই। এমনকি তাঁর প্রাপ্তবয়স্ক কণ্ঠস্বরও সাধারণ মানুষ সম্প্রতি প্রথমবারের মতো শুনেছে।

আরও পড়ুনঃ   আবারও যুদ্ধের সতর্কবার্তা ইরানের, ঘরে ঘরে প্রস্তুতির আহ্বান

২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার প্রেসিডেন্ট হন, তখন ব্যারনের বয়স ছিল মাত্র ১০ বছর। সেসময় তাঁর বড় ভাই-বোনেরা এবং বাবার আশপাশের ব্যক্তিত্বরা অনেক বেশি আলোচিত ছিলেন।

বর্তমানে ব্যারনের বয়স ১৮ বছর। বিজনেস নিয়ে পড়াশোনা করছেন নিউইয়র্ক ইউনিভার্সিটিতে। তিনি ট্রাম্প টাওয়ারে থাকেন এবং হোয়াইট হাউসে যাওয়ার বদলে নিউইয়র্কেই তাঁর শিক্ষা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন।

ব্যারনের ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না। ২০২৪ সালের ডিসেম্বরে একটি ম্যাগাজিন তাঁকে ‘মেয়েলি পুরুষ’ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছিল। তবে তাঁর সামাজিক বা রোমান্টিক জীবন প্রায় সম্পূর্ণ অজানা।

এদিকে সাম্প্রতিক সময়ে ব্যারন ট্রাম্পের একটি বিষয় খুব আলোচিত হয়েছে। এটি হলো তাঁর উচ্চতা। ৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতার ব্যারন সম্ভবত আমেরিকার ইতিহাসে সবচেয়ে লম্বা প্রেসিডেন্ট সন্তানদের মধ্যে একজন। এই উচ্চতা তাঁকে নিয়ে আরও কৌতূহলের জন্ম দিয়েছে।

আরও পড়ুনঃ   সিরিয়ায় বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ

নির্বাচনের শেষ দিকে, ব্যারন ট্রাম্পকে তাঁর বাবার পডকাস্ট কৌশলের ‘স্থপতি’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। ধারণা করা হয়, তিনি জেন জেড প্রজন্মকে টার্গেট করে তাঁর বাবার প্রচারণার পেছনে ভূমিকা রেখেছেন। তবে এ বিষয়ে প্রকৃতপক্ষে তাঁর কতটা ভূমিকা ছিল, তা স্পষ্ট নয়।

‘সুটকেস’ ভিডিওর সাফল্য এবং মানুষজনের কৌতূহল দেখে মনে হচ্ছে, ব্যারন ট্রাম্পকে জেন জেড প্রজন্মের প্রধান চরিত্র হিসেবে দেখতে অনেকেই উৎসাহী। তবে অনেকেই আশা করছেন, তিনি মিডিয়ার আলো থেকে দূরে থাকবেন। ভবিষ্যৎ আমেরিকার রাজনীতিতে তিনি কি নতুন ভূমিকায় অবতীর্ণ হবেন, নাকি তিনি তাঁর বোন টিফানির মতোই কম আলোচিত থাকবেন, তা সময়ই বলে দেবে।

রহস্যময় ব্যারন সম্পর্কে মার্কিন সংবাদমাধ্যম এবং সাধারণ মানুষ যা জানে তা হলো—তিনি লম্বা, কিছুটা মেধাবী এবং সহজ-সরল একজন তরুণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST