২৯ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

আবারও যুদ্ধের সতর্কবার্তা ইরানের, ঘরে ঘরে প্রস্তুতির আহ্বান

অনলাইন ডেস্ক : আবারও আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে ইরানের, তাই দেশকে ভেতর থেকে আরও শক্তিশালী করার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ-বাঘের গালিবাফ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) তেহরানে এক সমাবেশে যুদ্ধ সম্পর্কে সতর্ক এই আহ্বান জানান তিনি।

বাঘের গালিবাফ বলেন, বর্তমান সময়ের পরিস্থিতি, আঞ্চলিক গতিশীলতা ও আন্তর্জাতিক প্রেক্ষাপট সঠিকভাবে বুঝতে না পারলে ইরান বড় চ্যালেঞ্জের মুখে পড়বে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ন্যাটো এবং কিছু আঞ্চলিক দেশের সামরিক সক্ষমতা এখন সরাসরি ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

গালিবাফ উল্লেখ করেন, ট্রাম্পের প্রথম মেয়াদে পুরো অঞ্চলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করা হয়েছিল। আজও এই সক্ষমতাগুলো আমাদের ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে সমন্বিত। তিনি বলেন, ইরানের ওপর বহির্বিশ্বের চাপ অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ   হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহত

ইসরায়েলি সরকারকে ‘একবিংশ শতাব্দীর নতুন নাৎসিবাদ’ আখ্যা দিয়ে গালিবাফ দাবি করেন, অভূতপূর্ব চাপে পড়েছে তেলআবিব। সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধের অভিজ্ঞতা টেনে তিনি বলেন, ইরানের সেনাবাহিনীর দুর্বলতাগুলো চিহ্নিত করে দূর করা হয়েছে এবং শক্তিগুলো আরও জোরদার করা হয়েছে। এখন ইরানি বাহিনী আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া জানানোর জন্য প্রস্তুত।

গালিবাফ আরও বলেন, ‘আমাদের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের প্রতি জনগণের সমর্থন দেশকে অস্থিতিশীল বা বিভক্ত করার ষড়যন্ত্র ভেস্তে দিয়েছে। জাতীয় ঐক্য ভবিষ্যতের যেকোনো হুমকির বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরোধ শক্তি।’

আরও পড়ুনঃ   হ্যারিকেন মিল্টন : ‘জীবন-মৃত্যু’ পরিস্থিতিতে ফ্লোরিডার বাসিন্দারা

গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক স্থাপনায় হামলা চালায়। এর পর যুক্তরাষ্ট্র নাটাঞ্জ, ফোর্ডো ও ইসফাহানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করে পরিস্থিতি আরও জটিল করে তোলে।

প্রত্যুত্তরে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ‘অপারেশন ট্রু প্রমিজ–৩’ এর আওতায় ইসরায়েলের বিভিন্ন শহরে ২২ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসরায়েলের প্রতি মার্কি ন সমর্থনের কারণে তেহরান কাতারের আল-উদেইদ ঘাঁটিতেও হামলা করে, যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST