২৮ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

সিরিয়ায় বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ

অনলাইন ডেস্ক : সিরিয়ার বিভিন্ন শহরে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদপন্থি আলাউইত সম্প্রদায়ের সদস্যদের সংঘাত ছড়িয়ে পড়েছে। রোববার আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে শিয়া মতাবলম্বী আলাউইত সম্প্রদায়ের সদস্যদের সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত তিনজন নিহত ও আরও ৬০ জনের বেশি আহত হয়েছে।

কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, সিরিয়ার লাতাকিয়া, তারতুস ও জাবলেহ-সহ দেশটির বিভিন্ন শহরে আলাউইত সম্প্রদায়ের সদস্যদের বিক্ষোভের সময় ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে নিরাপত্তা বাহিনীর এক সদস্যসহ কয়েকজন নিহত হয়েছেন এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।

সিরিয়ার হোমস শহরে একটি মসজিদে বোমা হামলায় আটজনের প্রাণহানির ঘটনার দু’দিন পর দেশটির উপকূলীয় ও মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় শত শত আলাউইত সিরীয় রোববার রাস্তায় নেমে বিক্ষোভ করেন।

আরও পড়ুনঃ   পিটিআইয়ের বিক্ষোভের পর ইমরান-বুশরার বিরুদ্ধে ৮ মামলা

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সশস্ত্র বাহিনী থেকে আটক কর্মকর্তাদের মুক্তি এবং চাকরিতে পুনর্বহালের দাবিতে তারতুস ও লাতাকিয়ায় শত শত মানুষ বিক্ষোভ করেছেন।

ঘটনাস্থল থেকে আল জাজিরার একজন প্রতিবেদক বলেছেন, লাতাকিয়ার আজহারি গোলচত্বরে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়েছে। পাশাপাশি তারতুসে বানিয়াসের আল-আনাজা পুলিশ স্টেশনে অজ্ঞাত হামলাকারীরা হাতবোমা নিক্ষেপ করেছেন। এতে সেনাবিাহিনীর দুই সদস্য আহত হয়েছেন।

তবে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর বিষয়টি নিশ্চিত করেনি সিরীয় কর্তৃপক্ষ। তারা বলেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মসজিদে হামলার পর দেশজুড়ে বিক্ষোভের ডাক দেন প্রবাসে বসবাসরত আলাউইত ইসলামিক কাউন্সিলের প্রধান গাজাল গাজাল।

সরকারবিরোধী এসব বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতির মধ্যে ফেডারেল শাসনব্যবস্থার দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছেন বিক্ষোভকারীরা। এ সময় তাদের হাতে গাজালের ছবি ও তার প্রতি সমর্থন জানিয়ে লেখা ব্যানার দেখা যায়। প্ল্যাকার্ডে ‘সাম্প্রদায়িক বক্তব্য’ বন্ধের দাবিও জানানো হয়।

আরও পড়ুনঃ   স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

৪০ বছর বয়সী গৃহিণী হাদিল সালহা বলেন, আমাদের প্রথম দাবি রক্তপাত বন্ধ করার জন্য শিগগিরই ফেডারেল ব্যবস্থা চালু করা। কারণ আলাউইতদের রক্ত সস্তা নয়, সাধারণ সিরীয়দের রক্তও সস্তা নয়। আমরা আলাউইত বলেই আমাদের হত্যা করা হচ্ছে।

গত বছরের ডিসেম্বরে বিদ্রোহীদের সশস্ত্র অভিযানের মুখে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। এরপর থেকে দেশটিতে একাধিক সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটেছে। আসাদের পতনের মধ্য দিয়ে সিরিয়ায় প্রায় ১৪ বছর ধরে চলা যুদ্ধের অবসানও ঘটে।

সূত্র: আল জাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

১০

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

১১

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

১২

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

১৩

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১৪

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১৫

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৬

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৭

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৮

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

২০

Design & Developed by: BD IT HOST