৬ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

৪০ রানে অলআউট গাজী টায়ার্স, ৩৮ বলে জয়ের বন্দরে মোহামেডান

অনলাইন ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) গাজী টায়ার্স ক্রিকেট একাডেমিকে মাত্র ৪০ রানে অলআউট করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আর সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৬.২ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় মোহামেডান।

শনিবার (৬ এপ্রিল) বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে গাজী টায়ার্স। ৭ বল খেলে ডাক খেয়ে ফেরেন আশিকুর রহমান শিবলি। তিনে নেমে ইফতিখার হোসাইন ইফতিও ডাক খেয়েছেন।

আরও পড়ুনঃ   দেশের ক্রিকেটে যে ইতিহাস গড়ার সামনে নাজমুল শান্ত

টপ অর্ডার ব্যাটাররা চোখে রীতিমতো সর্ষে ফুল দেখেছেন। ১১ রানের মধ্যেই সাজঘরে ফেরেন দলের ৫ ব্যাটার। সুবিধা করতে পারেননি বাকিরাও। দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন কেবল একজন। দলের হয়ে সর্বোচ্চ ১৬ রান করেছেন ইফতেখার সাজ্জাদ।
শেষ পর্যন্ত ১২ ওভারে ৪০ রানে অলআউট হয় গাজী টায়ার্স। বাংলাদেশের ঘরোয়া ‘লিস্ট এ’ ক্রিকেটে এটি তৃতীয় সর্বনিম্ন স্কোর। ২০০২ সালে জাতীয় ক্রিকেট লিগের ওয়ানডে সংস্করণে সিলেট বিভাগের বিপক্ষে মাত্র ৩০ রানে অলআউট হয়েছিল চট্টগ্রাম।

আরও পড়ুনঃ   ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও আহত ব্যক্তিদের নাম তালিকাভূক্তির জন্য আবেদনের আহ্বান

গাজীর ইনিংসকে আজ একাই ধসিয়ে দিয়েছেন মোহামেডানের বাঁহাতি পেসার আবু হায়দার। ২০ রানে ৭ উইকেট নেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগে এটি এক ইনিংসে দ্বিতীয় সেরা বোলিংয়ের রেকর্ড।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST