১৩ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

চার নতুন মুখ নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকা

অনলাইন ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির উন্মাদনা চলছে পুরোদমে। সোমবার ওয়ানডে ফরম্যাটের প্রেস্টিজিয়াস এই আসরের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান। সেই তালিকায় যোগ দিয়েছে দক্ষিণ আফ্রিকাও। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। আর তাতে প্রথমবারের মতো আইসিসি ইভেন্টে খেলার জন্য ডাক পেয়েছেন চার ক্রিকেটার।

টেম্বা বাভুমাকে অধিনায়ক করে ঘোষিত স্কোয়াডে ফিরেছেন নরকিয়া-এনগিডির মতো অভিজ্ঞ পেসাররা। চোটের কারণে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই দলের বাইরে ছিলেন এনরিখ নরকিয়া। চ্যাম্পিয়নস ট্রফির দিয়ে দলে ফিরছেন তিনি। ২০২৪ সালের শেষভাগে এসে চোটে পড়েছিলেন লুঙ্গি এনগিডি। তাকেও রাখা হয়েছে স্কোয়াডে।

সবশেষ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল খেলা দল থেকে প্রোটিয়াদের স্কোয়াডে আছেন ১০ জন। আর চার নতুন মুখ উইয়ান মুল্ডার, টনি দে জর্জি ও রায়ান রিকেলটন। প্রথমবারের মতো প্রোটিয়াদের হয়ে আইসিসি ইভেন্টে খেলবেন তারা।

আরও পড়ুনঃ   নগরীতে কোচিং ও ডিলারে চাকরির নামে আবেদন ফরম বিক্রি : উঠছে বিভিন্ন অভিযোগ

প্রোটিয়াদের বোলিং বিভাগেটা আলাদা করে নজর কাড়বে এই আসরে। নরকিয়া, এনগিডিদের সাথে রয়েছেন কাগিসো রাবাদা, কেশব মহারাজ ও তাবরাইজ শামসি। ব্যাটিংয়ে এইডেন মারক্রাম, ফন ডার ডুসেনদের সাথে ঝড় তুলতে আছেন হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলাররা। অলরাউন্ডার আছেন মার্কো ইয়ানসেন ও উইয়ান মাল্ডাররা।

দক্ষিণ আফ্রিকার হেড কোচ রব ওয়াল্টার দলের অভিজ্ঞতাকেই দেখছেন মূল শক্তি হিসেবে, ‘এই স্কোয়াডে অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছেন। এমন টুর্নামেন্টে অভিজ্ঞতা অনেক কাজে দেবে। তারুণ্য ও অভিজ্ঞতা মিলিয়ে আমাদের স্কোয়াডটা দুর্দান্ত। আমরা ২০২৩ বিশ্বকাপের স্কোয়াড থেকে ১০ জনকে নিয়েছি। সাম্প্রতিক সময়ে আইসিসির টুর্নামেন্টে আমাদের পারফরম্যান্স প্রমাণ করে আমরা অনেকদূর পৌঁছাতে পারব। এই টুর্নামেন্টেও আমাদের এটাই লক্ষ্য।’

আরও পড়ুনঃ   রাজশাহী শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগামী ২১ ফেব্রুয়ারি করাচিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু করবে দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টের ‘বি’ গ্রুপের বাকি দুই দল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড:
টেম্বা বাভুমা (অধিনায়ক), মার্কো ইয়ানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, উইয়ান মাল্ডার, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরাইজ শামসি, ত্রিস্টান স্টাবস, রাসি ফন ডার ডুসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

১০

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

১২

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

১৪

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

১৫

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১৬

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১৭

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৮

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১৯

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

২০

Design & Developed by: BD IT HOST