৯ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বোলিং পরীক্ষায় ‘ফেল’ সাকিব, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে শঙ্কা

অনলাইন ডেস্ক : খবরটা এসেছিল গতকাল বিকেলেই। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সিলেটে সাংবাদিকদের সামনে এনেছিলেন হতাশার এক খবর। ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হওয়া সাকিব আল হাসান তার প্রথম বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। সিলেটে কথা বলার সময়েই প্রধান নির্বাচক এমন ফলাফলকে বলেছিলেন ‘ভেরি শকিং।’ তবে এই খবরের ফলে সবচেয়ে বড় শঙ্কা তৈরি হয়েছে সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে।

ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে নিষেধাজ্ঞা পেয়েছিলেন সাকিব আল হাসান। প্রায় ১৮ বছরের ক্যারিয়ারের একেবারে শেষ প্রান্তে এসে বাংলাদেশের এই অলরাউন্ডার পেলেন এমন নিষেধাজ্ঞা। এরপরেই সব ধরনের স্বীকৃত ক্রিকেটে বন্ধ হয়ে যায় সাকিবের বোলিং।

নিজের বোলিং অ্যাকশনের প্রথম পরীক্ষাটাও এরপর দিয়ে ফেলেন সাকিব। বার্মিংহামের ল্যাবে হয়েছিল সেই পরীক্ষা। কিন্তু সেখানে উত্তীর্ণ হতে পারেননি তিনি। ঘটনার সত্যতা জানতে ঢাকা পোস্টের পক্ষ থেকে যোগাযোগ করা হয় ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তার সঙ্গে।

আরও পড়ুনঃ   ‘পুলিশের ঘুষ বাণিজ্য ও চাঁদাবাজি থেকে বেরিয়ে এসে জনকল্যাণে কাজ করতে হবে’

বিশ্বস্ত সেই সূত্র জানায়, নিজের বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি সাকিব। এরপরেই জানতে চাওয়া হয়, পরের পরীক্ষার দিনক্ষণ নিয়ে। যদিও সেই সূত্র সাকিবের পরের পদক্ষেপ নিয়ে জানাতে পারেননি।

এদিকে সাকিবের এই বোলিং পরীক্ষায় পাস করতে না পারায় শঙ্কা তৈরি হয়েছে তার চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকা নিয়ে। আগামী ১২ জানুয়ারি প্রাথমিক স্কোয়াড জমা দেওয়ার শেষ সময়। সাকিব আল হাসান যদি বোলিং অ্যাকশন নিয়ে এরইমাঝে সবুজ সংকেত না পেয়ে থাকেন, তবে তাকে স্কোয়াডে দেখতে না পাওয়ার সম্ভাবনাই বেশি।

এদিকে সাকিব আল হাসানকে দলে রাখা না রাখার ব্যাপারে বোর্ডের কোনো নির্দেশনা পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক বলেন, সাকিবের ব্যাপারে কোন নির্দেশনা আসেনি। প্রথম যে পরীক্ষা দিলেন, সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি, এটা বিস্ময়কর। যদিও সাকিব নিয়ে এখনই আশা ছেড়ে দেননি বিসিবির প্রধান নির্বাচক।

আরও পড়ুনঃ   চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩৫ দাবিতে চিঠি, ব্যবস্থা নিতে জনপ্রশাসনে পাঠাল

উল্লেখ্য, আগামী ১২ জানুয়ারি আইসিসির কাছে প্রাথমিক স্কোয়াড পাঠাতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকা দলগুলোকে। যদিও ১১ ফেব্রুয়ারি পর্যন্ত দলগুলো নিজেদের স্কোয়াডে ইচ্ছেমতো পরিবর্তন আনতে পারবে। তবে এরপর থেকে কোনো পরিবর্তন আনতে হবে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমতি দরকার হবে।

ফেব্রুয়ারির ১৯ তারিখ থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। খেলা হবে পাকিস্তানের তিন ভেন্যু করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে। যদিও ভারতের আপত্তির কারণে তাদের সব খেলা হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

১০

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১১

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১২

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৩

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১৪

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৫

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৬

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৭

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৮

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৯

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

২০

Design & Developed by: BD IT HOST