২৬ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

জাপান এয়ারলাইন্সে সাইবার হামলা

অনলাইন ডেস্ক : জাপান এয়ারলাইন্সে সাইবার হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে এয়ারলাইন্সটি জানিয়েছে, তাদের ওয়েবসাইটে এই সাইবার হামলা হয়। যার ফলে বিমান পরিষেবার ব্যাঘাত ঘটতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

সোশ্যাল মিডিয়ায় টুইট করে গোটা ঘটনাটির কথা জানিয়ছে সংস্থাটি। এর ফলে সার্বিকভাবে বিমান পরিষেবায় সমস্যা হওয়ার আশঙ্কার কথাও জানানো হয়েছে তাদের পক্ষ থেকে। সকাল ৭টা ২৪ মিনিটে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে তারা।

আরও পড়ুনঃ   গাজায় ছয় জিম্মির মরদেহ উদ্ধার, নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভের ডাক

সংস্থাটি জানিয়েছে, একটি পুরোনো রাউটার থেকে এই সমস্যাটি তৈরি হয়েছে। সেখান থেকেই একটি ম্যালওয়্যার সিস্টেমের ভেতর ঢুকে পড়ে। যার ফলে বৃহস্পতিবারের কোনও টিকিট কাটা যাচ্ছে না বলে জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।

জাপানের সরকারি সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, এই সাইবার হামলার জন্য সকাল থেকে একাধিক ফ্লাইটের সময় পরিবর্তন করা হয়েছে। তবে কোনও ফ্লাইট বাতিল হয়নি বলে জানিয়েছে তারা। গণহারে টিকিট ক্যানসেল হয়নি বলেও জানিয়েছে তারা।

আরও পড়ুনঃ   রাফাতে মসজিদে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইসরায়েল

নিপ্পন এয়ারলাইন্সের পর জাপানের দ্বিতীয় বৃহত্তম এয়ারলাইন্সের নাম জাপান এয়ারলাইন্স। গোটা দেশেই তারা বিমান পরিষেবা দিয়ে থাকে। তবে এই প্রথম জাপানে এমন ঘটনা ঘটল না।

এর আগে ২০২২ সালে টয়োটা কোম্পানিতেও একই ঘটনা ঘটেছিল। যার ফলে গাড়ি কেনা-বেচায় ব্যাপক সমস্যা হয়েছিল। ২০২৩ সালে জাপানের মহাকাশ গবেষণা কেন্দ্রেও সাইবার হামলা ঘটেছিল। প্রচুর গুরুত্বপূর্ণ নথি সে সময় নষ্ট হয়েছিল বলে জানিয়েছেন মহাকাশ কেন্দ্রের কর্মকর্তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST