২১ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

মোদি বাংলাদেশের হিন্দুদের নয়, শেখ হাসিনাকে ভালোবাসে : দুলু

নাটোর প্রতিনিধি : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের হিন্দুদের নয়, শেখ হাসিনাকে ভালোবাসে। তারা ভালোবাসে আওয়ামী লীগকে। সবচেয়ে বেশি হিন্দু নির্যাতিত হয়েছে আওয়ামী লীগের শাসনামলে। নাটোরে আওয়ামী লীগের নেতাকর্মীরা হিন্দু স্বর্ণ ব্যবসায়ীদের নির্যাতন করে ভারতে যেতে বাধ্য করছে। তখন কিন্তু ভারত কিছু বলত না। কারণ শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় থাকলে তারা বাংলাদেশকে ইচ্ছেমতো লুটপাট করতে পারে। তাই মোদির দরদ শুধু শেখ হাসিনা ও আওয়ামী লীগের জন্য, হিন্দুদের জন্য নয়।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার পন্ডিতগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে ছাতনী ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ১৩

তিনি আরও বলেন, আল্লাহ কোরআনে বলেছেন তিনি ক্ষমতা এবং সম্মান দেওয়ার মালিক। হাদিস-কোরআনের মাধ্যমে জেনেছি নমরুদ-ফেরাউন সেই সময় মানবজাতির ওপর কী পরিমাণ নির্যাতন চালিয়েছে। গত ১৫ বছর আওয়ামী লীগের শাসনামলে এ দেশের সাধারণ জনগণের ওপর নমরুদ-ফেরাউনের চেয়েও বেশি নির্যাতন চালিয়েছে শেখ হাসিনা।

বিএনপির নির্বাহী কমিটির এই সদস্য বলেন, আমরা বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। ভুল করলে আল্লাহর কাছে মাফ চাই। কিন্তু শেখ হাসিনা, আল্লাহর কাছে না চেয়ে মোদির কাছে চায়। সে নাকি (শেখ হাসিনা) তাহাজ্জুদ পড়ত, অথচ মাওলানাদের জেলে পুরত। শেখ হাসিনা দাড়ি-টুপি দেখলেই রাজাকার-জঙ্গি বলে তকমা দিত।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারকে আরও কঠোর হতে হবে। শক্ত হাতে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের চালানো অপপ্রচার নিয়ন্ত্রণ করতে না পারলে তারা দেশের মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা অব্যাহত রাখবে। প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন দিলে একটি নির্বাচিত সরকার এলে এসব অপতৎপরতা বন্ধ হয়ে যাবে।

আরও পড়ুনঃ   মানিকগঞ্জের সিঙ্গাইরে বন্ধুকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

ছাতনী ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দীন মোল্লার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দুলুর মেয়ে ব্যারিস্টার তাসনুভা তাবাসসুম রাত্রী, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্যসচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST