১৯ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

শিশু নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক পরামর্শ সভায় -চাঁপাইনবাবগঞ্জ ডিডিএলজি

সংবাদ বিজ্ঞপ্তি : চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক স্থানীয় সরকার দেবেন্দ্রনাথ উরাঁও বলেছেন, ‘একজন শিশু যখন দেশের মধ্যে জন্মগ্রহণ করে তখন সে দেশের সম্পদে পরিণত হয়। তার ভালো-মন্দ দেখার দায়িত্ব তখন রাষ্ট্রের। এই শিশুদের নির্যাতন ও বাল্যবিবাহের কারণে দেশের মুখ যেন মলিন না হয়’।

আজ (১৯ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিস কর্তৃক জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভায় তিনি এসব কথা বলেন। ইউনিসেফের আর্থিক সহায়তায় ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ   সেতু ভেঙে মাইক্রোবাস খালে, নিহত ৯

দেবেন্দ্রনাথ উরাঁও বলেন, ‘শুধু আইন প্রয়োগের মাধ্যমে বাল্যবিবাহ রোধ করা সম্ভব হবে না। যার মাথা তার ব্যথা। যার সন্তান তাকেই বাল্যবিবাহ বন্ধ করতে হবে। আর আমরা যারা বাল্যবিবাহ বন্ধে কাজ করছি তাদেরকে সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে।’

পরামর্শ সভায় ধারণাপত্র উপস্থাপন করেন রাজশাহী পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান। ধারণাপত্রে তিনি জানান, বাংলাদেশে এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি বাল্যবিবাহ হয় এবং বিশ্বে আমাদের অবস্থান সপ্তম। আর দেশের মধ্যে পিরোজপুরের পর দ্বিতীয় সর্বোচ্চ বাল্যবিবাহ হয় চাঁপাইনবাবগঞ্জে। এখানে বাল্যবিবাহের হার ৬৫ শতাংশ। এসময় তিনি বাল্যবিবাহের ফলে সৃষ্ট স্বাস্থ্য, শিক্ষা, জনসংখ্যা, অর্থনীতি, আইনশৃঙ্খলাসহ বিভিন্ন খাতের সমস্যা তুলে ধরেন এবং বাল্যবিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধে করণীয় বিষয়ে আলোকপাত করেন।

আরও পড়ুনঃ   দ্রুত সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে: গয়েশ্বর

জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মণের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম সাহিদ।

সভায় অংশগ্রহণকারীরা বাল্যবিবাহ প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগ, প্রত্যন্ত অঞ্চলে প্রচারণা বাড়ানো, জন্মনিবন্ধনে বয়স পরিবর্তন রোধ, জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতি বাড়ানো, সরকারী প্রণোদনার ব্যবস্থাসহ বিবিধ সুপারিশ পেশ করেন।
অনুষ্ঠানে সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, শিক্ষার্থী প্রতিনিধি, ইমাম, পুরোহিত এবং গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১১

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১২

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৩

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৪

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৫

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৭

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৮

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৯

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

২০

Design & Developed by: BD IT HOST