১৭ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

২৯ রানেই দশ উইকেট তুলে নিলো বাংলাদেশ, ১২০ রানের বিশাল জয়

অনলাইন ডেস্ক : প্রতিপক্ষ ব্যাটারদের স্কোরকার্ড দেখলে ১১ ডিজিটের ফোন নাম্বার বলে ভুল করতে পারেন যে কেউ। যেখানে সর্বোচ্চ রান ১২ এসেছে অতিরিক্ত থেকে। নারীদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে মালয়েশিয়ার মেয়েদের ওপর ঠিক এতটাই দাপট দেখিয়েছে বাংলাদেশের কিশোরীরা। তাতে নেতৃত্ব দিয়েছেন নিশিতা আক্তার নিশি। ৩ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট।

মালয়েশিয়ার হয়ে তিনজন মেরেছেন ডাক। চারজন ফিরেছেন ১ রান করে। ২ রান একজনের। ৩ রান করেছেন দুইজন। আর সর্বোচ্চ ৫ রান নুর আলিয়া বিন্তির ব্যাট থেকে। বোলারদের এমন পারফরম্যান্সে ২৯ রানেই গুটিয়েছে মালয়েশিয়ার মেয়েরা। ১২০ রানের বড় এক জয় পেয়েছে সুমাইয়া আক্তারের দল।

আরও পড়ুনঃ   বিচার বিভাগীয় তদন্ত কমিটির জন্য বিদেশি প্রযুক্তিগত সহায়তা নেয়া হবে : প্রধানমন্ত্রী

বোলিং ইউনিটে আক্ষেপ বরং করতে পারেন ফারজানা ইয়াসমিন। ৩ ওভার বল করে খরচ করেছেন ৮ রান। কিন্তু উইকেটের দেখা তিনি পাননি। নিশিতার ৫ উইকেটের সঙ্গে আনিসা সোবা পেয়েছেন ২ উইকেট। আর হাবিবা ইসলামের উইকেট ৩টি। বোলারদের মধ্যে উইকেটশূন্য থেকেছেন কেবল ফারজানাই।

ব্যাট হাতেও দাপট ছিল বাংলাদেশেরই। যদিও নিজেদের দারুণ শুরুর ইনিংসগুলোকে বড় করতে পারেননি কেউই। ফাহমিদা ছোঁয়া ২১ বলে করেছেন ২৬। ইভার ইনিংস ১৬ বলে থেমেছে ১৯ রান করে। অধিনায়ক সুমাইয়া ১১ বলে ১২ রান করেছে হয়েছেন আউট। তবে বাংলাদেশের স্কোর বড় করেছেন জান্নাতুল মাওয়া আর সাদিয়া আক্তার।

আরও পড়ুনঃ   প্রিয়তির অর্ধনগ্ন ছবি তুললেন অমিতাভ রেজা

মাওয়া খেলেছেন ৪৫ বলে ৪৫ রানের ইনিংস। আর শেষে এসে ১৯ বলে ৩১ রানের ঝড় তুলেছেন সাদিয়া। দুজনের ব্যাটে চড়ে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের মেয়েদের সংগ্রহ দাঁড়ায় ১৪৯। জবাবে মাত্র ২৯ রানেই প্রতিপক্ষের সব উইকেট তুলে নেয় বাংলাদেশ।

টুর্নামেন্টের প্রথম দিনে বাংলাদেশ গতকাল জয় পায় শ্রীলঙ্কার বিপক্ষে। আজ জয় এসেছে মালয়েশিয়ার বিরুদ্ধে। টানা দুই জয়ে সুপার ফোর নিশ্চিত করে ফেলেছে তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST