৯ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : “নারী-কন্যার সুরক্ষা করি সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এবারের এই প্রতিপাদ্যে সারা দেশের জেলা ও উপজেলার ন্যায় চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৪ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় জয়িতাদের সংবর্ধনা ও তাদের মধ্যে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।

“জয়িতা অন্বেষণে” কার্যক্রমের আওতায়, এর ধারাবাহিকতাকে সামনে রেখে, সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদ।

মহিলা বিষয়ক অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ উপপরিচালক সাহিদা আখতারের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার রেজাউল করিম (বিপি এম-সেবা), সিভিল সার্জন ডাঃ এস এম মাহমুদুর রশিদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছমিনা খাতুন সহ বিভিন্ন জেলা ও উপজেলা দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ বলেন-মহিয়সী নারী বেগম রোকেয়ার পদাঙ্ক অনুসরণ করে নারীরা আজ সমাজের সর্বক্ষেত্রে অবদান রাখছেন। বেগম রোকেয়ার নারী জাগরণের স্বপ্ন আজ সফল হতে চলছে। তিনি বলেন-সমাজে অনেক বাঁধা বিপত্তি ও প্রতিকূলতার মধ্যেও যে সব নারী সামজে প্রতিষ্ঠিত এবং স্বাবলম্বি হতে পেরেছেন তারাই হচ্ছে জয়িতা। দেশের প্রত্যন্ত অঞ্চলে অসংখ্য জয়িতা রয়েছেন, তাদেরকেও খোঁজে বের করতে হবে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আলোচনা শেষে সমাজে বিভিন্ন অবদান রাখায় জেলা পর্যায়ে ৫ জন ও সদর উপজেলা পর্যায়ে ৫ জন জয়িতা নারীর মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST