২ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

জুলাই-আগস্ট অভ্যুত্থানের শহিদদের স্বপ্ন পূরণ করবে জামায়াত : শফিকুর

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান আজ জুলাই আন্দোলনের শহিদদের জাতীয় বীর হিসেবে আখ্যায়িত করে বলেছেন তার দল তাদের স্বপ্ন পূরণে বদ্ধপরিকর।

নগরীর ইস্টার্ন জুট মিল শ্রমিক মাঠে দলের খানজাহান আলী থানা ইউনিটের কর্মী সম্মেলনে বক্তৃতাকালে জামায়াত নেতা বলেন,‘আমরা তাদের স্বপ্ন পূরণে দৃঢ়প্রতিজ্ঞ। তারা জুলাই-আগস্টে দেশব্যাপী বৈষম্য বিরোধী আন্দোলন সংগঠিত করেছে এবং স্বৈরাচারের অভিশাপ থেকে জাতিকে মুক্ত করেছে।’

ডা: শফিকুর রহমান বলেন, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহিদরা বুলেটের সামনে দাঁড়িয়েছিলেন। তিনি বলেন, ‘আমরা বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে চাই, যেখানে জাতি, দল, ধর্ম নির্বিশেষে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। এদেশের নাগরিক হিসেবে সকল মানুষ মর্যাদার সঙ্গে তাদের ন্যায্য অধিকার ভোগ করবে।’ তিনি বলেন, শত শত ছাত্রের রক্তের বিনিময়ে স্বৈরশাসককে ক্ষমতাচ্যুত করা হয়েছে। বাংলার মাটিতে স্বৈরাচারীরা যাতে আর ফিরে আসতে না পারে, সেজন্য যে কোনো ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ   বিএনপির কেউ চাঁদাবাজি করলে তাকে পুলিশে দিন : শামা ওবায়েদ

গত ১৭ বছরে দেশের মানুষ আওয়ামী লীগ শাসনামলে সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগ ২০০৬ সালের ২৮ অক্টোবর ‘লগি-বৈঠা’র মাধ্যমে তাদের হত্যা যাত্রা শুরু করে। ফ্যাসিবাদী শাসক বিডিআর বিদ্রোহের সময় ৫৭ জন প্রতিভাবান সেনা কর্মকর্তাকে হত্যা করে এবং তাদের অনেককে গুম করে, যা এ বছরের ৫ আগস্ট পর্যন্ত অব্যাহত ছিল।

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে জামায়াতের আমির বলেন, তারা তাদের শাসনামলে দেশের দ’ুটি শক্তিশালী স্তম্ভ ধ্বংস করেছে। একটি হচ্ছে দেশের দেশপ্রেমিক বাহিনী ও প্যারামিলিটারি বিডিআর এবং আরেকটি স্তম্ভ দেশের দেশপ্রেমিক সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আরও পড়ুনঃ   বিনা টিকিটের যাত্রী থেকে বাড়তি ভাড়া আদায়, ২ রেল কর্মচারী বরখাস্ত

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেছেন, তারা এই অঞ্চলের সমস্ত পাটকল এবং কৃষি জমি ধ্বংস করেছে। তিনি সব বন্ধ পাটকল পুনরায় চালু ও শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবী জানান।

খানজাহান আলী থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি গাজী মোরশেদ মামুনের পরিচালনায় এবং থানা আমির সাঈদ হাসান মাহমুদের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতা মোবারক হোসেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আবদুল খালেক, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখ।

এর আগে নগরীর আল ফারুক সোসাইটিতে মহিলা জামায়াতের খুলনা সিটি ইউনিটের এক মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামায়াতে ইসলামীর আমির।-বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান মে দিবস আজ

ভোজ্যতেলের মূল্য সমন্বয় লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী ,তদন্ত কমিটি গঠন

নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী

পবায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

১০

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

১১

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

১২

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৪

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

১৫

রাজশাহীতে জমকালো আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১৬

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

১৭

রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

১৮

রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা : ফকির মাহবুব আনাম

১৯

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

২০

Design & Developed by: BD IT HOST