৩০ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

অল আইজ অন বাংলাদেশ : কঙ্গনা

অনলাইন ডেস্ক : বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে এবার মাথা ঘামালেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। শুক্রবার কলকাতায় এসে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

কঙ্গনার দাবি, বাংলাদেশে পরিস্থিতি খুবই দুশ্চিন্তার। বিশেষ করে হিন্দুদের জন্য। এখানে হিন্দুরা ভালো নেই। শুধু তাই নয়, এই অভিনেত্রী আরও দাবি করেন, বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে।

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতে কেন আন্দোলন হচ্ছে না, সেটা নিয়েও প্রশ্ন তুলেন অভিনেত্রী। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশের পরিস্থিতি নিয়ে এদেশে কোনো আন্দোলন চোখে পড়ছে না। সোশ্যাল মিডিয়ায় কেউ লিখছে না অল আইজ অন বাংলাদেশ। বিষয়টা অবাক লাগছে।

আরও পড়ুনঃ   জাতীয় আদিবাসী পরিষদের মানববন্ধন

তবে কেউ আওয়াজ না তুললেও বাংলাদেশের ওপর চোখ রাখছেন বলে জানিয়েছেন কঙ্গনা। তিনি বলেন, ‘বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী যখন থেকে ক্ষমতায় এসেছেন তখন থেকেই অশান্তি ছড়াচ্ছেন। এই কঠিন সময়ে বাংলাদেশের পাশে রয়েছি। বিশেষ করে ওই দেশে যে হিন্দুরা রয়েছেন তাদের সঙ্গে রয়েছি। শ্রীকৃষ্ণ সবাইকে রক্ষা করুন।’

আরও পড়ুনঃ   বাংলাদেশ সিরিজের প্রস্তুতি নিতে বিপিএলে ক্যাম্ফার

প্রসঙ্গত, সম্প্রতি সময়ে বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার দাবি উঠেছে। এরই মধ্যে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় চট্টগ্রামে একজন আইনজীবী নিহত হয়েছেন।

এ ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার জেরে বাংলাদেশে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস-ইসকনের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে কয়েকটি জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

এরপরই ইসকনের ১৭ জনের আর্থিক লেনদেন স্থগিতের নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্যপ্রতিমন্ত্রী

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১২

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১৩

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

১৪

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৫

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৬

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

১৭

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৮

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

১৯

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST