১৮ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহী শিক্ষা বোর্ড : এসএসসিতে পরীক্ষার্থী কমেছে ১ দশমিক ৪৫ শতাংশ

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী । ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার : এবারে অনুষ্ঠিতব্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ড থেকে অংশ নিবে ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন শিক্ষার্থী। গতবারের চেয়ে এবারে পরীক্ষার্থী কমেছে ২ হাজার ৬১১ জন। শতকরা হিসাবে এই কমার হার প্রায় ১ দশমিক ৪৫ শতাংশ।

পরীক্ষার্থীর সংখ্যা গেল ছয় বছরে উল্লেখযোগ্য হারে কমেছে। ২০২০ সালে এই বোর্ডে পরীক্ষার্থী ছিল ২ লাখের বেশি। ২০২৬ সালে কমে দাঁড়িয়েছে ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জনে। সেই তুলনায় ২০২৬ সালে পরীক্ষার্থী কমে ১১ দশমিক ২৩ শতাংশে নেমে এসেছে। সেই হিসেবে শিক্ষার্থী কমেছে ২২ হাজার ৪৭৬ জন। অর্থাৎ প্রতি বছর গড়ে প্রায় ৩ হাজার ৭৪৬ জন পরীক্ষার্থী কমেছে।

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, এই ধারাবাহিক কমার পেছনে কয়েকটি কারণ থাকতে পারে। এরমধ্যে রয়েছে—জনসংখ্যার পরিবর্তন, শিক্ষার্থী ঝরে পড়া, কারিগরি ও মাদ্রাসা শিক্ষার দিকে ঝোঁক, এবং অভিবাসনের প্রভাব থাকতে পারে।

রাজশাহী শিক্ষাবোর্ডে চলতি বছর (২০২৬) মোট পরীক্ষার্থী ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন। গত বছর (২০২৫) এই সংখ্যা ছিল ১ লাখ ৮০ হাজার ৩২০ জন। সে হিসেবে এক বছরে পরীক্ষার্থী কমেছে ২ হাজার ৬১১ জন। শতকরা হিসাবে এই কমার হার প্রায় ১ দশমিক ৪৫ শতাংশ। এ বছর পরীক্ষায় অংশ নেওয়াদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ৪৬ হাজার ৫৪২ জন। আর অনিয়মিত ৩১ হাজার ১৯ জন এবং মানোন্নয়ন পরীক্ষার্থী ১৪৮ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে ছেলে ৯৩ হাজার ১৭৪ জন এবং মেয়ে ৮৪ হাজার ৫৩৫ জন।

২০২৬ সালের এসএসসি পরীক্ষা আগামী ২১ এপ্রিল শুরু হয়ে একই বছরের ২০ মে পর্যন্ত চলবে। এই এসএসসি পরীক্ষায় বিভাগভিত্তিক হিসেবে দেখা গেছে বিজ্ঞান বিভাগে সবচেয়ে বেশি ৯২ হাজার ৯৬৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। মানবিক বিভাগে ৭৯ হাজার ৮৪৫ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৮৯৭ জন।

আরও পড়ুনঃ   জনগণের সকল প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

রাজশাহী শিক্ষাবোর্ড থেকে বিগত ছয় বছরের প্রাপ্ত তথ্য অনুযায়ী ২০২০ সালে পরীক্ষার্থী ছিল ২ লাখ ২৯২ জন। ২০২১ সালে তা বেড়ে দাঁড়ায় ২ লাখ ৩ হাজার ৬২০ জনে, অর্থাৎ ওই বছরে বাড়ে ৩ হাজার ৩২৮ জন। তবে ২০২২ সালে পরীক্ষার্থী কমে দাঁড়ায় ১ লাখ ৯৫ হাজার ১৪৩ জনে, যা আগের বছরের তুলনায় ৮ হাজার ৪৭৭ জন কম।

পরবর্তী বছর ২০২৩ সালে আবারও বৃদ্ধি পেয়ে পরীক্ষার্থী সংখ্যা দাঁড়ায় ২ লাখ ৩ হাজার ৬৩৬ জনে—এ সময় বেড়েছে ৮ হাজার ৪৯৩ জন। কিন্তু ২০২৪ সালে এসে আবার কমে দাঁড়ায় ১ লাখ ৯৮ হাজার ৯৬৩ জনে, যা আগের বছরের তুলনায় ৪ হাজার ৬৭৩ জন কম।

সবচেয়ে বড় পতন লক্ষ্য করা যায় ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে। এ সময়ে পরীক্ষার্থী সংখ্যা এক লাফে কমে ১ লাখ ৮০ হাজার ৩২০ জনে নেমে আসে, অর্থাৎ কমেছে ১৮ হাজার ৬৪৩ জন। সর্বশেষ ২০২৬ সালে পরীক্ষার্থী সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জনে, যা ২০২৫ সালের তুলনায় আরও ২ হাজার ৬১১ জন কম।

অপরদিকে, রাজশাহী বিভাগ নিয়ে গঠিত শিক্ষাবোর্ডে জেলাভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা বিশ্লেষণ করে দেখা গেছে, বগুড়া জেলায় সর্বোচ্চ ৩২ হাজার ১০২ জন পরীক্ষার্থী রয়েছে। এরপর সিরাজগঞ্জে ৩১ হাজার ৩৫৪ জন এবং রাজশাহীতে ২৮ হাজার ৫৩৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। সবচেয়ে কম পরীক্ষার্থী জয়পুরহাট জেলায়। যেখানে পরীক্ষার্থী সংখ্যা ৮ হাজার ৯১১ জন।

শিক্ষাবোর্ডের রাজশাহী জেলায় ৫৫টি কেন্দ্রে ৫১৩টি প্রতিষ্ঠানের মাধ্যমে মোট ২৮ হাজার ৫৩৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এরমধ্যে ছেলে ১৫ হাজার ৪০৩ জন এবং মেয়ে ১৩ হাজার ১৩৪ জন। চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১৪টি কেন্দ্র ও ২৩৯টি প্রতিষ্ঠানের আওতায় মোট ১২ হাজার ৯৫৬ জন পরীক্ষার্থী রয়েছে। এরমধ্যে ছেলে ৬ হাজার ৮৯৯ জন এবং মেয়ে ৬ হাজার ৫৭ জন।

আরও পড়ুনঃ   নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর ৭৫ শতাংশ সদস্যের প্রশিক্ষণ শেষ-প্রেস সচিব শফিকুল আলম

নাটোর জেলায় ২৭টি কেন্দ্রে ২৯৫টি প্রতিষ্ঠানের মাধ্যমে ১৫ হাজার ৮৭৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। ছেলে ৭ হাজার ৯৯১ জন এবং মেয়ে ৭ হাজার ৮৮৭ জন। এছাড়া নওগাঁ জেলায়

৩৯টি কেন্দ্র ও ৪২৪টি প্রতিষ্ঠানে মোট ২১ হাজার ২৯৯ জন পরীক্ষার্থী রয়েছে। এরমধ্যে ছেলে ১১ হাজার ৬৮৭ জন এবং মেয়ে ৯ হাজার ৬১২ জন।

পাবনা জেলায় ৩১টি কেন্দ্র ও ৩০৪টি প্রতিষ্ঠানের অধীনে ২৬ হাজার ৬৭২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। ছেলে ১৩ হাজার ১৪ জন এবং মেয়ে ১৩ হাজার ৬৫৮ জন। সিরাজগঞ্জ জেলায় ৪৬টি কেন্দ্রে ৩৫৩টি প্রতিষ্ঠানের মাধ্যমে মোট ৩১ হাজার ৩৫৪ জন পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে ছেলে ১৬ হাজার ৬১০ জন এবং মেয়ে ১৪ হাজার ৭৪৪ জন।

বগুড়া জেলায় ৪৫টি কেন্দ্র ও ৪৪০টি প্রতিষ্ঠানে সর্বোচ্চ ৩২ হাজার ১০২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। ছেলে ১৭ হাজার ৬৫ জন এবং মেয়ে ১৫ হাজার ৩৭ জন। জয়পুরহাট জেলায় ১৭টি কেন্দ্র ও ১৪১টি প্রতিষ্ঠানের আওতায় সবচেয়ে কম ৮ হাজার ৯১১ জন পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে ছেলে ৪ হাজার ৫০৫ জন এবং মেয়ে ৪ হাজার ৪০৬ জন।

এ বিষয়ে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম. মোফাখখারুল ইসলাম বলেন, রাজশাহী বোর্ডে মোট ২৭৪টি কেন্দ্র ও ২ হাজার ৭০৯টি প্রতিষ্ঠানের মাধ্যমে ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, পরীক্ষার্থী গত বছরে তুলনায় কমার কারণ রেজিস্ট্রেশন কম করেছে। এ ছাড়া, আগামী ২১ এপ্রিল এসএসসি পরীক্ষা গ্রহণের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও জানান তিনি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১০

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১১

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১২

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৩

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৪

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৫

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৬

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৭

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৮

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৯

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

২০

Design & Developed by: BD IT HOST