১৭ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩ মাদক ব্যবসায়ী

ছবি- মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তারকৃত ৩ মাদক ব্যবসায়ী। 

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী পৃথক পৃথক অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার কালুপুর ঠাকুর পালশা গ্রামের মো: শফিকুল ইসলামের মেয়ে মোসা: সাইমা খাতুন (২৪); একই জেলার শিবগঞ্জ থানার রামচন্দ্রপুর হাট (হঠাৎপাড়া) গ্রামের মৃত মাজেদ আলীর ছেলে মো: আব্দুর রশীদ (৪০); এবং রাজশাহী নগরীর মতিহার থানার সাতবাড়িয়া গ্রামের মো: তাজকেরাতুল ইসলামের ছেলে মো: কবির হোসেন (২৯)।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শুক্রবার (১৭ এপ্রিল) বেলা আনুমানিক পৌনে ১২ টার দিকে বেলপুকুর থানার বেলপুকুর বাইপাস মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে সাইমা ও রশীদকে এবং একই তারিখ বেলা আনুমানিক সোয়া ১২ টার দিকে মতিহার থানার সাতবাড়িয়া এলাকা থেকে কবিরকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিধি মোতাবেক দেহ তল্লাশি করে সাইমার কাছ থেকে ৪০০ পিস এবং রশীদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অন্যদিকে কবিরের কাছ থেকে ৩২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়

আরও পড়ুনঃ   কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের ঈদ শুভেচ্ছা বিনিময়

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি সাইমার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় ১টি মাদক ও ১টি পেনাল কোডে মামলা এবং পাকসি রেলওয়ে জেলার সিরাজগঞ্জ রেলওয়ে থানায় ১টি মাদক মামলা চলমান রয়েছে। এছাড়াও কবিরের বিরুদ্ধে আরএমপি’র মতিহার থানায় ৪ টি মাদক মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১২

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৩

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৪

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৫

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৬

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

১৮

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে :রিজভী

১৯

রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা আবারও দেখার অভিযোগ

২০

Design & Developed by: BD IT HOST