২৫ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

শান্তকে নিয়ে শঙ্কার কালো মেঘ, অপেক্ষায় বিসিবি

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে শারজাহতে দ্বিতীয় ওয়ানডেতে চোটে পড়েছিলেন নাজমুল হোসেন শান্ত। যে কারণে সিরিজ নির্ধারণী ম্যাচে খেলতে পারেননি টাইগার অধিনায়ক। ছিটকে গেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ থেকেও। এবার ওয়ানডে সিরিজে খেলা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আফগানদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে শর্ট কাভারে ফিল্ডিং করতে গিয়ে কুচকিতে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছিলেন শান্ত। পরে সেদিন মাঠে বাকিটা সময় অধিনায়কত্ব করেন মেহেদী হাসান মিরাজ। শেষ ম্যাচের আগে জানা যায় তার ছিটকে পড়ার বিষয়টি। এবার শঙ্কা জেগেছে ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলা নিয়েও। কুচকির সেই চোট এখনো সেরে উঠেনি শান্তর।

আরও পড়ুনঃ   আবাসন এবং হসপিটালিটি খাতে বিনিয়োগে আগ্রহী চীন : প্রধানমন্ত্রী

বিসিবির মেডিকেল বিভাগের চূড়ান্ত রিপোর্টের অপেক্ষায় আছেন বিসিবির নির্বাচকরাও। ওয়ানডে সিরিজের দল ঘোষণা করতে শান্তর জন্যই অপেক্ষা করছেন নির্বাচকরা। ঢাকা পোস্টকে বিসিবির এক নির্বাচক বলেন, ‘সে অধিনায়ক, তার জন্য আমরা অপেক্ষা করছি শেষ মুহূর্ত পর্যন্ত। এই সপ্তাহেই হয়ত দল দেওয়া হবে। এখন দেখা যাক।’

আরও পড়ুনঃ   তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

এদিকে, চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলা হয়নি মুশফিকুর রহিমের। এর মধ্যেই জানা গেছে, আঙুলের চোট সেরে না উঠায় খেলতে পারবেন না ওয়ানডে সিরিজও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST