২৫ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

প্রথম দিনে দল পেলেন ৭২ জন, দ্বিতীয় দিনের অপেক্ষায় মুস্তাফিজরা

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর জেদ্দায় বসেছে ক্রিকেটার বিকিকিনির সবচেয়ে বড় আয়োজন। দুই দিনব্যাপী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামের প্রথম দিনে আজ (রোববার) নিলামে উঠেছিলেন মোট ৮৪ জন ক্রিকেটার। তার মধ্যে বিক্রি হলেন ৭০ জন। ২৪ জন বিদেশি ক্রিকেটার বিক্রি হলেন প্রথম দিন।

খেলোয়াড় কেনার পেছনে ফ্র্যাঞ্চাইজিগুলো মোট ব্যয় করেছে ৪৬৭ কোটি ৯৫ লাখ রুপি। আইপিএল ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ডও হলো। চলমান নিলামের আগে টুর্নামেন্টটির ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন মিচেল স্টার্ক। গত আইপিএল নিলামে তার দাম উঠেছিল ২৪ কোটি ৭৫ লাখ রুপি। তবে আজ শ্রেয়াস আইয়ার সেই রেকর্ড ভেঙে দেন। ভারতীয় এই ব্যাটারকে ২৬ কোটি ৭৫ লাখ রূপি রেকর্ড মূল্যে কিনেছে পাঞ্জাব কিংস।

আইয়ারের রেকর্ড খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। মিনিট বিশেক পর তার রেকর্ড ভেঙে আইপিএলে সবচেয়ে বেশি দামের খেলোয়াড় হয়ে যান ঋষভ পান্ত। রেকর্ড ২৭ কোটি রুপিতে তাকে দলে নিয়েছে লকখনৌ সুপার জায়ান্টস। আগামীকাল দ্বিতীয় তথা শেষ দিনে নিলাম শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

আরও পড়ুনঃ   ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার

আজ প্রথম দিনে নিলাম নাম উঠেনি কোনো বাংলাদেশি ক্রিকেটারের। এবারের মেগা নিলামে বাংলাদেশের ১২ জন ক্রিকেটার আছেন। অন্য যেকোনো বারের তুলনায় এবারের সংখ্যা কিছুটা বেশি।

বাংলাদেশ থেকে ১২ জন হচ্ছেন- সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মাহেদি হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা। এদের মধ্যে আইপিএলে খেলার অভিজ্ঞতা আছে সাকিব, মুস্তাফিজ ও লিটনের। সাকিব ৯, মুস্তাফিজ ৭ এবং লিটন এক মৌসুম আইপিএলে খেলেছেন।

২০১১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের হয়ে সাত মৌসুম খেলেছেন সাকিব। এরমধ্যে ২০১২ ও ২০১৪ সালে কলকাতার শিরোপা জয়ী দলে সদস্য ছিলেন সাকিব। এ ছাড়া সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুই মৌসুম খেলেন তিনি। ২০১৬ সালে আইপিএলে অভিষেকের পর সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। গত বছর সর্বশেষ আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন ফিজ। ২০২৩ সালে কলকাতার হয়ে খেলেছেন লিটন। মাত্র এক ম্যাচ খেলার পর আর সুযোগ পাননি এই উইকেটরক্ষক-ব্যাটার।

আরও পড়ুনঃ   রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা, স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্য ক্যাটাগরিতে আছেন মুস্তাফিজ। দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্য ১ কোটি রুপির ক্যাটাগরিতে আছেন সাকিব, তাসকিন ও মিরাজ। ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপির ক্যাটাগরিতে আছেন- লিটন, রিশাদ, হৃদয়, শরিফুল, শেখ মেহেদী, তানজিম, হাসান ও রানা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি : চরম অনিশ্চয়তায় কৃষকরা

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

বাংলাদেশ থেকে অস্কারে যাওয়ার দৌড়ে পাঁচ সিনেমা

সৌদির তায়েফে ড্রোন হামলায় একজন নিহত, গুরুতর আহত দুই

আবারও প্রেসিডেন্ট নির্বাচন করবেন এরদোয়ান

নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ

বাগমারায় ১০ দিনেও মেলেনি নিখোঁজ দুই জা-এর সন্ধান

বিজিবির উদ্যোগে বিকল্প কর্মসংস্থান প্রশিক্ষণে ২০ জনের মাঝে সনদপত্র বিতরণ

নাটোরের বাগাতিপাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

দুর্গাপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১০

এসআরবি-এর যৌথ অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

গোদাগাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৪

নিয়ামতপুরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

১৫

মোহনগঞ্জ হাসপাতালে জনবল ও সরঞ্জাম সংকটে সেবা ব্যাহত: চরম ভোগান্তিতে হাওরাঞ্চলের লাখো রোগী

১৬

রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই

১৭

রায়পুরে জিপিএ-৫ ও ট্যালেন্টপুল কৃতীশিক্ষার্থীদের সংবর্ধনা

১৮

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে জয়পুরহাটে সচেতনতামূলক সেমিনার

১৯

নিয়ামতপুরে ৮ মাসে ২০০ জনের আত্মহত্যার চেষ্টা

২০

Design & Developed by: BD IT HOST