১০ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ইয়েমেনি সেনার গুলিতে সৌদির দুই সেনা কর্মকর্তা নিহত

অনলাইন ডেস্ক : ইয়েমেনের সেনাবাহিনীর এক সৈন্যর গুলিতে সৌদি আরবের দুই সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার (৮ নভেম্বর) এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা জানিয়েছে, প্রশিক্ষণ চলার সময় হঠাৎ করে ওই ইয়েমেনি সেনা সৌদির কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে দুজন নিহত হওয়ার পাশাপাশি একজন গুরতর আহত হন।

হুথি বিদ্রোহীদের দমনে ইয়েমেনে সেনা পাঠিয়েছে সৌদি আরব। এছাড়া দেশটিতে ব্যাপক বিমান হামলাও চালিয়েছে তারা। তবে গত এক বছর ধরে সৌদি ও হুথি বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতি চলছে। এই সময়ের মধ্যে হুথিরা লোহিত সাগরে চলাচলরত অসংখ্য জাহাজে হামলা চালালেও যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করে সৌদির সেনারা পাল্টা কোনো হামলা চালায়নি।

আরও পড়ুনঃ   ইরানের নতুন প্রেসিডেন্ট কে এই মোহাম্মদ মোখবের

সৌদির সেনাদের ওপর হামলার ঘটনার দায় স্বীকার করেনি হুথিরা। তবে তাদের এক কর্মকর্তা বলেছেন, “দখলদারদের বিরুদ্ধে কঠিন বাস্তবতা শুরুর ইঙ্গিত এটি।”

শুক্রবার রাতে রাজধানী সানা থেকে ৫০০ কিলোমিটার দূরের শহর সিয়ুনে ঘটে এই ঘটনা। সৌদির নেতৃত্বাধীন ওই ঘাঁটিতে সেনাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল, তখন ওই ইয়েমেনি সেনা প্রকাশ্যে গুলি ছোড়েন। তার গুলিতে নিহত ও আহতদের সৌদি আরবে ফিরিয়ে আনা হয়েছে। তবে এই ঘটনা সৌদির নেতৃত্বাধীন যৌথ বাহিনীর কার্যক্রমে প্রভাব পড়বে না বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ   আলি লারিজানি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরান

এদিকে রোববার সকালে হুথিদের অবকাঠামো লক্ষ্য করে ইয়েমেনে ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাদের একটি অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করার পর নতুন করে হুথিদের ওপর হামলা চালানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

রমনা পার্কের সৌন্দর্য পরিষ্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধির নির্দেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর

তৃণমূল কংগ্রেসের মধ্যে বিদ্রোহ, দল থেকে ‘মাইনাস’ মমতা ব্যানার্জি

আমৃত্য লড়াইয়ের হুঁশিয়ারি ইরানের সশস্ত্র বাহিনীর

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

নিয়ামতপুরে ২০০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

সংসদ সদস্য মাহমুদা হাবিবাকে শ্যামপুরবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা

রাসিকের অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীদের আনুতোষিকের চেক বিতরণ

নগরীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১১

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

র‍্যাবের অভিযানে ৩১৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম

১৪

সমাজকল্যাণ মন্ত্রণালয় কারিগরি প্রশিক্ষণসহ ভাষাশিক্ষা প্রশিক্ষণের ওপর জোর দিয়েছে – সমাজকল্যাণ মন্ত্রী

১৫

জাতিসংঘের সিডিপি বাংলাদেশের এলডিসি উত্তরণ প্রস্তুতিকাল বৃদ্ধির অনুরোধ ইতিবাচকভাবে বিবেচনার সুপারিশ করেছে

১৬

জনগণের প্রত্যাশা পূরণের বাজেট দেওয়া হচ্ছে – অর্থমন্ত্রী

১৭

‘দেশি এলিগ্যান্সে’ নুসরাত ফারিয়া

১৮

আইপিএল নিয়ে নতুন পরিকল্পনা ভারতীয় বোর্ডের

১৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST