২২ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

‘ভারত প্রথম’ নীতি থেকে সরে গেছে যুক্তরাষ্ট্র, ঝুঁকছে পাকিস্তানের দিকে

অনলাইন ডেস্ক : গত মে মাসে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তানের সামরিক বাহিনীর ইতিবাচক পারফরমেন্সের পর যুক্তরাষ্ট্র তাদের নীতিতে বড় পরিবর্তন এনেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ওয়াশিংটন টাইমস।

গতকাল রোববার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে তারা বলেছে, যুক্তরাষ্ট্র এখন ‘ভারত প্রথম নীতি’ থেকে সরে গেছে। এর বদলে পাকিস্তানের দিকে ঝুঁকছে। ২০২৫ সালকে যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্কের ‘বিপ্লবী পরিবর্তন’ বছর হিসেবেও অভিহিত করেছে তারা।

সংবাদমাধ্যমটি বলেছে, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের ‘ভারত প্রথম নীতি’ শেষ হয়ে গেছে। এর বদলে পাকিস্তান পাচ্ছে কৌশলগত গুরুত্ব।

আরও পড়ুনঃ   এমপক্সের প্রাদুর্ভাব মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা চায় সিয়েরা লিওন

তারা বলেছে, পাকিস্তানকে যুক্তরাষ্ট্র ‘অনির্ভরশীল মিত্র’ হিসেবে দেখত। কিন্তু বর্তমানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে তার ক্রমপরিবর্তনশীল দক্ষিণ এশিয়া নীতির ক্ষেত্রে প্রধান দণ্ড হিসেবে দেখছেন।

গত এপ্রিলে জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর মে মাসে পাকিস্তানে মিসাইল হামলা চালায় ভারত। এর জবাবে পাকিস্তানও পাল্টা হামলা চালায়। দুই দেশের মধ্যে টানা চারদিন রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এই যুদ্ধই পাকিস্তান সম্পর্কে যুক্তরাষ্ট্রের ভাবনাকে বদলে দেয় বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

আরও পড়ুনঃ   বাংলাদেশের হিন্দুদের ভারতের নাগরিকত্ব দেওয়ার দাবি!

তারা বলেছে, পাকিস্তানের সেনাবাহিনীর শৃঙ্খলা, কৌশলগত লক্ষ্য ও সক্ষমতা প্রেসিডেন্ট ট্রাম্প ও সিনিয়র মার্কিন কর্মকর্তাদের অবাক করেছে। আগে তাদের ধারণা ছিল, ভারতের থেকে হয়ত পাকিস্তানের সামরিক সক্ষমতা কম।

এমনকি ২০২৫ সালের শুরুতেও যুক্তরাষ্ট্র মনে করত পাকিস্তান কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন, রাজনৈতিকভাবে সন্দেহপূর্ণ এবং তালেবানের সঙ্গে সংশ্লিষ্ট।

কিন্তু বছরের শেষে পাকিস্তান যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র হিসেবে আবির্ভূত হয়েছে। সংবাদমাধ্যমটি বলেছে, মার্কিন পররাষ্ট্রনীতির ইতিহাসে দ্রুততম পরিবর্তনের মধ্যে একটি ছিল যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্ক।

সূত্র: ওয়াশিংটন টাইমস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST